এবার ‘এক্সট্র্যাকশন ৩’

(বাঁ থেকে) ইদ্রিস অ্যালবা, স্যাম হারগ্রেভ ও ক্রিস হেমসওর্থ। ছবি: নেটফ্লিক্স
নেটফ্লিক্সের বহুল আলোচিত সিনেমা ‘এক্সট্র্যাকশন’-এর তৃতীয় িকস্তির নির্মাণ শুরু হয়েছে। এবারও যথারীতি টাইলার রেক চরিত্রে থাকছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। তার এবারের মিশন অস্ট্রেলিয়ায়। ব্ল্যাক-অপস ভাড়াটে যোদ্ধার ভূমিকায় তিনি রুদ্ধশ্বাস কিছু অ্যাকশন দৃশ্যে বাজিমাত করবেন বলে আশা করা হচ্ছে।
নেটফ্লিক্স জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সাউথ কোস্টে ‘এক্সট্র্যাকশন ৩’-এর শুটিং শুরু হয়েছে। তৃতীয় কিস্তিতে ব্ল্যাক-অপস ভাড়াটে যোদ্ধা টাইলার রেকের পাশাপাশি নিক খান চরিত্রে ফিরছেন ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি। নতুন যুক্ত হয়েছেন ইদ্রিস অ্যালবা। প্রথম দুই কিস্তির নির্মাতা স্যাম হারগ্রেভ আবারও পরিচালকের আসনে ফিরেছেন।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্সট্র্যাকশন’ সিনেমার কাহিনিতে বিশেষ এক মিশনে ঢাকায় অভিযান চালায় টাইলার রেক। এর শেষ দৃশ্যে বুড়িগঙ্গার পানিতে তাকে ডুবে যেতে দেখা যায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্সট্র্যাকশন ২’ সিনেমায় চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আরেক বিপজ্জনক মিশনে নামে টাইলার রেক।




