নেটফ্লিক্সের বহুল আলোচিত সিনেমা ‘এক্সট্র্যাকশন’-এর তৃতীয় িকস্তির নির্মাণ শুরু হয়েছে। এবারও যথারীতি টাইলার রেক চরিত্রে থাকছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। তার এবারের মিশন অস্ট্রেলিয়ায়। ব্ল্যাক-অপস ভাড়াটে যোদ্ধার ভূমিকায় তিনি রুদ্ধশ্বাস কিছু অ্যাকশন দৃশ্যে বাজিমাত করবেন বলে আশা করা হচ্ছে।নেটফ্লিক্স জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সাউথ কোস্টে ‘এক্সট্র্যাকশন ৩’-এর শুটিং শুরু হয়েছে। তৃতীয় কিস্তিতে ব্ল্যাক-অপস ভাড়াটে যোদ্ধা টাইলার রেকের পাশাপাশি নিক খান চরিত্রে ফিরছেন ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফ...