Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

সংসারজীবনের সহশিল্পীরা

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬
সংসারজীবনের সহশিল্পীরা

পূর্ণিমা ও রবিন, চঞ্চল ও শান্তা, অপূর্ব ও শাম্মা, রিম ও নাবিলা

ক্যামেরার আড়ালে থাকেন অনেক শোবিজ তারকার জীবনসঙ্গী। তাদের এমনই ভিন্ন পেশার জীবনসঙ্গীদের পরিচয় ও তাদের দাম্পত্যজীবনের গল্প নিয়ে লিখেছেন মীর রাকিব হাসান

রুপালি পর্দা কিংবা ক্যামেরার সামনে থাকা তারকাদের জীবন নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। কিন্তু আলোঝলমলে এই জগতের বাইরে তাদের ব্যক্তিজীবনের সবচেয়ে কাছের মানুষটি অনেক সময়ই থাকেন প্রচারের আড়ালে। কেউ চিকিৎসক, কেউ ব্যাংকার, প্রকৌশলী কিংবা ব্যবসায়ী; আবার কেউ কর্মজীবন গড়েছেন দেশের সীমানার বাইরে।

চিকিৎসক জীবনসঙ্গী

অভিনেতা চঞ্চল চৌধুরীর স্ত্রী শান্তা চৌধুরী পেশায় চিকিৎসক। তাদের পরিচয়ের গল্প অনেকটা সিনেমার মতো। ২০০৫ সালে চঞ্চলের বড় ভাইয়ের সঙ্গে শান্তার পরিচয় ছিল শিক্ষক-ছাত্রীর সম্পর্কের সূত্রে। চঞ্চলের বাবা হাসপাতালে ভর্তি থাকায় সেখানেই প্রথম শান্তাকে দেখেন তিনি। পরে শুরু হয় ফোনে যোগাযোগ। এক মাস ফোনে কথা চলল। চঞ্চল ফোনেই শান্তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ উত্তর ছিল ইতিবাচক। পরে তাদের বিয়ে হয় দুই ধাপে— প্রথমে আইনি প্রক্রিয়ায়, পরে ধর্মীয় রীতিতে। এই আগস্টে তাদের দাম্পত্যজীবনের ২০ বছর পূর্ণ হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানে

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার পেশায় ব্যাংকার। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের জানুয়ারিতে বিয়ে করেন তারা। এর আগে ২০২১ সালের নভেম্বরে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান হয়।

‘আয়নাবাজি’র অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার স্বামী জোবাইদুল হক রিম পেশায় ব্যাংকার। ২০১৮ সালের এপ্রিলে তাদের বিয়ে হয়। নাবিলা বললেন, ‘বিয়ের আগে ১৮ বছর ধরে আমরা একে অপরকে চিনতাম। তাই আমাদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। আমাদের ব্যক্তিত্বে অনেক মিল। এজন্যই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি।’

চিত্রনায়িকা পূর্ণিমা ২০২২ সালে বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। ২০১৮ সালে একটি অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয়। পূর্ণিমা বলেন, ‘আমরা একসঙ্গে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছি। সেখান থেকেই আমাদের কথাবার্তা শুরু এবং ভালো বন্ধুত্ব তৈরি হয়। রবিনের সঙ্গে সবকিছু শেয়ার করা যায় এবং সব বিষয়ে তাকে বিশ্বাস করা যায়।’

বিভিন্ন পেশায়

অভিনেত্রী সাবিলা নূরের স্বামী নেহাল সুনন্দ তাহের পেশায় ব্রডকাস্ট প্রকৌশলী। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। সাবিলা বলেন, ‘নেহালের সঙ্গে প্রেম করা এবং বিয়ের বিষয়টি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। দেড় বছরের মতো শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল দুজনের। বন্ধুত্ব থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা; অতঃপর বিয়ে।’

মডেল-অভিনেত্রী ইশানার স্বামী সারেফ চৌধুরী পেশায় নেটওয়ার্ক প্রকৌশলী। তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। অভিনেত্রী অপর্ণা ঘোষের স্বামী সত্রাজিৎ দত্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানের এয়ারবাসে কর্মরত রয়েছেন তিনি।

২০০৮ সালে আয়েশাকে বিয়ে করেন নায়ক ইমন। বিয়ের সেই খবর সাত বছর পর প্রকাশ পায়। আয়েশা একজন ইন্টেরিয়র ডিজাইনার।

গায়িকা অবন্তী সিঁথির স্বামী অমিত দে যুক্তরাজ্যপ্রবাসী। তিনি নিজেও গান করেন। পাশাপাশি লন্ডনের একটি ট্যাক্স কনসালট্যান্সি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেন।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রপ্রবাসী। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে তিনি একটি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের স্বামী ফারুক হাসান সামীর বিদেশি দূতাবাসে কর্মরত।

বরেণ্য অভিনেত্রী চম্পার স্বামী শহিদুল ইসলাম খান ব্যবসার সঙ্গে যুক্ত। ১৯৮২ সালে তারা বিয়ের বন্ধনে জড়ান।

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার স্বামী সবুজ খন্দকার যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।

সংসারজীবনসহশিল্পীরাশোবিজরুপালি পর্দাআলোঝলমলেরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    advertiseadvertise