Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

মৌলিক গান নিয়ে ফিরছেন কুসুম সিকদার

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৪
মৌলিক গান নিয়ে ফিরছেন কুসুম সিকদার

কুসুম সিকদার

অভিনয়, নির্মাণ কিংবা লেখালেখি— বিভিন্ন পরিচয়ে নিজেকে মেলে ধরেছেন কুসুম সিকদার। তবে কণ্ঠশিল্পী হিসেবেও যে তার আলাদা একটি যাত্রা রয়েছে, সেটি আবারও মনে করিয়ে দিতে আসছে নতুন গান। দীর্ঘ সাত বছর পর মৌলিক গান নিয়ে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। তার নতুন গানের শিরোনাম ‘প্রবল ঘোর’। গানটি লিখেছেন তিনি নিজেই।

সম্প্রতি নজরুলসংগীত ‘হেরা হতে হেলে দুলে’ এবং রবীন্দ্রসংগীত ‘কোন কাননের ফুল’ গেয়ে প্রশংসা পেয়েছেন কুসুম। এবার নিজের লেখা মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘প্রবল ঘোর’-এর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।

জানা গেছে, ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এতদিন পর গানটির মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পহরডাঙ্গা পিকচার্সের ব্যানারে এর শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে কুসুম সিকদারের সঙ্গে মডেল হয়েছেন শাহ রাসেল। ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার।

দীর্ঘ বিরতির পর গানে ফেরা প্রসঙ্গে কুসুমের এই প্রত্যাবর্তন তার বহুমাত্রিক শিল্পীসত্তাকে নতুন করে সামনে আনছে। ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেন তিনি। সেই হিসাবে ৯ বছর পর আবারও নিজের লেখা গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই তারকা।

আরও পড়ুন

নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

০৮ অক্টোবর ২০২৬

‘প্রবল ঘোর’ প্রসঙ্গে কুসুম সিকদার বলেছেন, “এখনো কোথাও গেলে ‘নেশা’র কথা বলে কেউ কেউ। সেই গানের প্রসঙ্গ টেনে নতুন গান করতে উৎসাহ দেন অনেকে। ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি। করোনা পরিস্থিতির কারণে তখন আর এটি নিয়ে এগোনো হয়নি।”

অক্টোবরে গান প্রকাশ প্রসঙ্গে কুসুম উল্লেখ করেছেন, দুর্গাপূজা উপলক্ষে ২০২৪ সালের ১১ অক্টোবর মুক্তি পায় তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শরতের জবা’। এতে জবা চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। তা ছাড়া ২০০২ সালের অক্টোবরেই লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

আজই প্রকাশ হওয়ার কথা রয়েছে ‘প্রবল ঘোর’-এর মিউজিক ভিডিও। কুসুম সিকদারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।

কুসুম সিকদার অভিনীত প্রথম চলচ্চিত্র খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ মুক্তি পায় ২০১০ সালে। ২০১২ সালে প্রেক্ষাগৃহে এসেছে তার দ্বিতীয় সিনেমা স্বপন আহমেদের ‘লাল টিপ’। গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কুসুম।

কুসুম সিকদারঅভিনেত্রী কুসুম সিকদারজাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি