Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

অবশেষে মুক্তির আলো দেখছে ‘আনন্দ অশ্রু’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮
শেয়ার করুন:
অবশেষে মুক্তির আলো দেখছে ‘আনন্দ অশ্রু’

‘আনন্দ অশ্রু’র দৃশ্যে মাহিয়া মাহি ও সাইমন সাদিক -অভি কথাচিত্র

 প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত নব্বই দশকের আলোচিত একটি চলচ্চিত্র ‘আনন্দ অশ্রু’। শিবলি সাদিক পরিচালিত সিনেমাটি ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পেয়ে ব্যাপক সাফল্য অর্জন করে। এর গানগুলোও শ্রোতাপ্রিয়তা পায়।

এবার একই নামে প্রেক্ষাগৃহে আসছে নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। তবে এটি সিক্যুয়েল নয়, সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে এই সিনেমা পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

‘পোড়ামন’ জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি ‘আনন্দ অশ্রু’র নায়ক-নায়িকা। তারা বর্তমানে দেশের বাইরে। তাদের রাজনৈতিক পরিচয় সিনেমাটির দর্শকপ্রিয়তায় প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বললেন, ‘শিল্পকর্মের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বড় কোনো বিষয় হবে বলে মনে করি না। সিনেমা ভালো হলে এবং দর্শকের পছন্দ হলে তারা অবশ্যই প্রেক্ষাগৃহে আসবেন। হলিউড-বলিউডের অনেক শিল্পী রাজনীতির সঙ্গে যুক্ত। তারা নিয়মিত সিনেমায় অভিনয় করেন, দর্শক সেগুলো দেখেনও। রাজনৈতিক পরিচয়ে কাউকে আমার সিনেমায় নিইনি। সেই পরিচয় তাই আমার সিনেমার জন্য বাধাও হতে পারে না। দর্শক এখন ভালো গল্প দেখতে চায়। রোমান্টিক এই সিনেমায় কিছু টুইস্ট আছে।’

আরও পড়ুন

আবুবকর কি জারিয়াবকে ভালোবাসতেন, জানালেন শেহেরিয়ার মুনাওয়ার

২৯ অক্টোবর ২০২৬

নতুন ‘আনন্দ অশ্রু’র গল্পের কেন্দ্রে আছে শিরিন ও ফরহাদ। মাহিয়া মাহির চরিত্রের নাম শিরিন। সাইমন সাদিক অভিনয় করেছেন ফরহাদ চরিত্রে। তাদের ভালোবেসে ডাকা হয় ‘শিরি-ফরহাদ’। মানিক বললেন, “নায়ক-নায়িকার বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের গল্প শুরু হয়। আমাদের স্লোগান- সবার গল্প যেখানে শেষ, আমাদের গল্প সেখানে শুরু।’

সাইমন ও মাহিকে নিয়ে এর আগে ‘জান্নাত’ নির্মাণ করেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পাঁচটি শাখায় জাতীয় পুরস্কার পায়।

‘আনন্দ অশ্রু’ মোস্তাফিজুর রহমান মানিকের ১২তম সিনেমা। তিনি জানালেন, ‘সেন্সরসহ সিনেমাটির যাবতীয় কাজ দুই বছর আগেই সম্পন্ন হয়েছে। মুক্তির জন্য ভালো সময় খুঁজতে খুঁজতে দুই বছর লেগে গেল! সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি।’

‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও জাকের খান মজলিস। রাধারমণের ‘ভ্রমর কইও গিয়া’ গানটি নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদ জামান ও পরিচালক।

সালমান শাহশাবনূরআনন্দ অশ্রু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত