Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

বিশ্বকাপ উন্মাদনায় টম ক্রুজ ও ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৩৫
বিশ্বকাপ উন্মাদনায়  টম ক্রুজ ও ডিক্যাপ্রিও

গ্যালারিতে টম ক্রুজ ও ডেভিড বেকহ্যাম

হলিউডের দুই হেভিওয়েট তারকা টম ক্রুজ ও লিওনার্দো ডিক্যাপ্রিও ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় শামিল হলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে খেলা দেখেছেন তারা। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্র ৪-১ গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। এটি বিশ্বকাপের ইতিহাসে গোলসংখ্যায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ জয়।

মাঠে নিজেদের দেশ আমেরিকাকে সমর্থন জানাতে স্টেডিয়ামে হাজির হন ৬২ বছর বয়সী টম ক্রুজ ও ৫১ বছর বয়সী ডিক্যাপ্রিও। দলের জয় দেখতে পেরে আনন্দিত তারা। টম ক্রুজের পাশে বসে ম্যাচ উপভোগ করেন সদ্য হলিউড ওয়াক অব ফেমে স্থান পাওয়া সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে হলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে উল্লেখযোগ্য— অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, অভিনেতা ওয়েন উইলসন, রব লো, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা জর্জ লুকাস, মডেল প্যারিস হিলটন, প্রযুক্তিবিদ বিল গেটস, বাস্কেটবল কিংবদন্তি করিম আব্দুল জব্বার।

১৯৯৪ সালের পর আবারও বিশ্বকাপ আয়োজন করল যুক্তরাষ্ট্র। ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের অন্য দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। আয়োজক তিন দেশে একটি করে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচ শুরুর আগে ছিল ‘তৃতীয়’ উদ্বোধনী অনুষ্ঠান। এ উপলক্ষে স্টেডিয়ামের বিশাল পর্দায় ভেসে ওঠে বিখ্যাত হলিউড সাইন। লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট আর্টের প্রভাব ছিল পুরো আয়োজনে।

অনুষ্ঠানে বিখ্যাত সংগীতশিল্পীরা প্রাণবন্ত ও উচ্ছ্বল পরিবেশনায় দর্শক মাতান। ২০২৬ ফিফা বিশ্বকাপ অফিসিয়াল অ্যালবাম থেকে ‘গেম টাইম’ গানটি গেয়ে শোনান আমেরিকান র‌্যাপার ফিউচার ও দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা। ‘গোলস’ গানটি গেয়েছেন ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা ও নাইজেরিয়ান গায়ক রেমা। ফিফা বিশ্বকাপে পারফর্ম করা প্রথম থাই শিল্পী এবং প্রথম কে-পপ নারী তারকা হিসেবে ইতিহাস গড়েছেন লিসা। সবশেষে গান গেয়েছেন আমেরিকান তারকা কেটি পেরি। পরে তিনি গ্যালারিতে প্রেমিক, কানাডার সাবেক প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে যোগ দেন।

এদিকে টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’ মুক্তি পাবে আগামী ২ অক্টোবর। ব্যঙ্গাত্মক কমেডি ধাঁচের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। 

টম ক্রুজডেভিড ব্যাকহামডিক্যাপ্রিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী