স্বামীর সমাধিতে প্রতিদিন শ্যারন অসবোর্ন
বিনোদন ডেস্ক

অজি অসবোর্ন ও শ্যারন অসবোর্ন
প্রয়াত রক তারকা অজি অসবোর্নের মৃত্যুর ১৫ মাস কেটে গেছে। প্রতিদিন তার সমাধিতে যান স্ত্রী শ্যারন অসবোর্ন। স্বামীর মৃত্যুর পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।
তার ভাষায়, ‘প্রিয় মানুষকে হারানোর শোক কখনো কাটে না। তবে সেই শোককে সঙ্গী করেই বাঁচতে শিখতে হয়।’
অজি অসবোর্নের সমাধি রাখা হয়েছে পরিবারের বাগানে। জানালা দিয়েই সেটি দেখতে পান শ্যারন।
গত বছর ইংল্যান্ডের বাকিংহামশায়ারে নিজ বাড়িতে মারা যান ব্ল্যাক সাবাথ ব্যান্ডের কিংবদন্তি গায়ক অজি অসবোর্ন। মৃত্যুর তিন সপ্তাহ আগে বার্মিংহামে বিদায়ী কনসার্টে মঞ্চ মাতান তিনি। ‘ব্যাক টু দ্য বিগিনিং’ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে শিল্পীর সেই পরিবেশনার গল্প।




