Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

তিন নাটকে সরগরম মঞ্চপাড়া

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪
তিন নাটকে সরগরম মঞ্চপাড়া

দৃশ্য: ‘গোলমাথা আর চোখামাথা’। ছবি: স্পর্ধা

একই সন্ধ্যায় তিনটি নাটকের মঞ্চায়নকে ঘিরে জমজমাট হয়ে ওঠে ঢাকার নাটকপাড়া। গতকাল বৃহস্পতিবার মঞ্চায়ন হয় স্পর্ধা ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভের ‘গোলমাথা আর চোখামাথা’, থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘মলুয়া’র উদ্বোধনী প্রদর্শনী এবং তাড়ুয়া নাট্যদলের ‘আদম সুরত’ নাটকের নিয়মিত প্রদর্শনী। এর মধ্যে ৪২ বছর পর ‘গোলমাথা আর চোখামাথা’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিনয়ে ফিরেছেন খ্যাতিমান নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। বেইলি েরাডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ছিল ‘গোলমাথা আর চোখামাথা’র প্রদর্শনী। এতে একজন বিচারকের চরিত্রে অভিনয় করেন সৈয়দ জামিল আহমেদ।

জার্মান নাট্যকার বার্টোল্ট ব্রেখটের ‘দ্য রাউন্ড হেডস অ্যান্ড দ্য পয়েন্টেড হেডস’ অবলম্বনে নাটকটির বাংলা অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু, নির্দেশনায় মহসিনা আক্তার। আজ শুক্রবার ও শনিবার বিকাল ৪টা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এর আরও চারটি প্রদর্শনী হবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তিতাস জিয়া, মো. সোহেল রানা, সেমন্তী রোদসী, ফাতিমা নুজহাত কাদরী, শামস ইমন, ইভা আফরোজ খান, নুসরাত জাহান রাইসা, উর্মি স্বয়ম্প্রভা এঞ্জেলি, জাদিদ ইমতিয়াজ আহমেদ, রবি প্রারম্ভ, আয়শা মনিকা, মরিয়ম রূপা, ফাইযা চৌধুরী, তাসমিদ রাফিদসহ আরও অনেকে।

দৃশ্য: ‘মলুয়া’। ছবি: থিয়েট্রিক্যাল কোম্পানিথিয়েট্রিক্যাল কোম্পানির ‘মলুয়া’

নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি তাদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার অমর পালা ‘মলুয়া’। গতকাল সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। ভাষ্য, বয়ান ও নির্দেশনায় সাইফুল জার্নাল। ‘মলুয়া’ প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য এবং নারীর অদম্য শক্তির এক কালজয়ী আখ্যান।  আজ শুক্রবার সন্ধ্যায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকের আরেকটি প্রদর্শনী হবে।

‘আদম সুরত’ নিয়ে তাড়ুয়া

তাড়ুয়া নাট্যদলের দ্বিতীয় প্রযোজনা ‘আদম সুরত’। গতকালের মতোই আজ বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রান্তিক মানুষের না-বলা জীবনকথা নিয়ে নির্মিত ‘আদম সুরত’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।

গোলমাথাচোখামাথাথিয়েট্রিক্যাল কোম্পানিমলুয়াদ্য রাউন্ড হেডস অ্যান্ড দ্য পয়েন্টেড হেডস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা