Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

‘চা গরম’ দেখে আবেগাপ্লুত চঞ্চল-জয়া ও বিদেশি কূটনীতিকেরা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৭:২৯
‘চা গরম’ দেখে আবেগাপ্লুত চঞ্চল-জয়া ও বিদেশি কূটনীতিকেরা

‘চা গরম’-এর প্রিমিয়ারে বিদেশি কূটনীতিকদের মাঝে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও ওয়েব ফিল্মটির কলাকুশলীরা

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও চা বাগানের শ্রমিকেরা মূলধারার গল্পগুলোয় বরাবরই অদৃশ্য থেকেছেন। অথচ প্রান্তিক এই জনগোষ্ঠীকে প্রতিনিয়ত সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিন কাটাতে হয়। তাদের জীবনের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছে ওয়েব ফিল্ম ‘চা গরম’। ১লা বৈশাখ উপলক্ষে এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে।

সোমবার বিকেলে রাজধানী ঢাকার মহাখালীতে এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে চা গরম-এর প্রিমিয়ার শো দেখে আবেগাপ্লুত হন বিভিন্ন দেশের কূটনীতিকেরা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, সুইজারল্যান্ড দূতাবাসের উপ-মিশন প্রধান ডিপাক এলমার, সুইডেন দূতাবাসের উপ-প্রধান নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।

অতিথি হিসেবে প্রিমিয়ারে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা চঞ্চল চৌধুরী। চা গরম দেখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সাংবাদিকদের জয়া বলেন, ‘নন্দিনী যখন জিতে গেল, তখন মনে হলো আমরা সবাই জিতে গেছি।’ তার সঙ্গে সুর মিলিয়ে চঞ্চল বলেন, ‘গল্পের শেষে গিয়ে আমরা সবাই কমবেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

চা গরম পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, চা বাগানকে কেবল মনোরম দৃশ্য হিসেবে ব্যবহার না করে বরং এর ভেতরে বসবাস করা মানুষের আচার-আচরণ, আনন্দ-বেদনাকে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। তার দৃষ্টিতে, এটি তাদের মানবিকতা ও মর্যাদার প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি।

ওয়েব ফিল্মটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় তৈরি হয়েছে। সহ-প্রযোজনায় অক্সফাম। প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) আশীষ দামলের আশা, ‘চা শ্রমিকদের মর্যাদা ও আকাঙ্ক্ষাকে জাতীয় পর্যায়ে এবং নীতিনির্ধারকদের নতুন করে ভাবাবে এই ওয়েব ফিল্ম।’

চা গরম-এর গল্প একজন তরুণী চিকিৎসককে কেন্দ্র করে। মেয়েটির কাছে চা বাগানের জগতে অজানা। সেখানকার অবহেলিত মানুষের সংগ্রাম, হাস্যরস আর স্বপ্নের সান্নিধ্য পেয়ে নতুন অভিজ্ঞতা হয় তার।

চিকিৎসক চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। তিনি বলেন, ‘কীভাবে নিজেদের জগতের বাইরেও সহমর্মিতা আর সংহতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়, চা গরম আমাদের সেই বার্তাই দেয়।’

মিঠু চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। তার মতে, ‘গল্পটি মানুষের সেই নিরন্তর সংগ্রামের কথা বলে যেখানে সাধারণ মানুষ স্বপ্ন দেখার সাহস জোগায়।’

চা গরম-এ আরও অভিনয় করেছেন সারাহ জাবিন অদিতি, রেজওয়ান পারভেজ, এ কে আজাদ সেতু প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।

চা গরম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন