Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

প্রেম আর হকির মিশেলে তুমুল আলোচনায় ‘অফ ক্যাম্পাস’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৫৬
শেয়ার করুন:
প্রেম আর হকির মিশেলে তুমুল আলোচনায় ‘অফ ক্যাম্পাস’

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের দর্শকদের মন জয় করতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন রোমান্টিক-ড্রামা সিরিজ ‘অফ ক্যাম্পাস’। এল কেনেডির অত্যন্ত জনপ্রিয় উপন্যাস সিরিজের ওপর ভিত্তি করে তৈরি এই সিরিজটি ইতিমধ্যেই বিনোদনপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। যারা কলেজ লাইফের প্রেম, গ্ল্যামার এবং হকির জমজমাট কম্বিনেশন পছন্দ করেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট বিনোদনের প্যাকেজ।
গল্পের মূল কেন্দ্রে রয়েছে ব্রায়ার ইউনিভার্সিটি হকি দলের হ্যান্ডসাম ক্যাপ্টেন গ্যারেট গ্রাহাম (বেলমন্ট ক্যামেলি)। বাইরে থেকে তাকে একজন প্লেবয় মনে হলেও, ভেতরে ভেতরে সে তার মায়ের মৃত্যু এবং বাবার সাথে এক কঠিন অতীত বয়ে বেড়াচ্ছে।

অন্যদিকে নারী প্রধান চরিত্রে আছেন হ্যানা ওয়েলস (এলা ব্রাইট), যে একজন সাধারণ ও দরিদ্র মিউজিকের ছাত্রী। কলেজের নামী খেলোয়াড়দের প্রতি হ্যানার তীব্র ঘৃণা থাকলেও নিজের স্কলারশিপ টিকিয়ে রাখতে এবং অন্য এক ছেলেকে ঈর্ষান্বিত করতে সে গ্যারেটের সাথে এক নকল প্রেমের চুক্তিতে আবদ্ধ হয়।

সিরিজটিতে এলা ব্রাইটের কাস্টিং নিয়ে ব্রিটিশ দর্শকদের মাঝে বেশ কৌতুহল তৈরি হয়েছে। কারণ এর আগে তিনি শিশুদের জনপ্রিয় ক্লাসিক ‘ম্যালরি টাওয়ার্স’ এ একদম শান্ত চরিত্রে অভিনয় করেছিলেন, যেখান থেকে হুট করে এই ধরণের রোমান্টিক সিরিজে তার উপস্থিতি দর্শকদের কিছুটা চমকে দিয়েছে। তবে নিজের মিষ্টি ও চটপটে অভিনয় দিয়ে তিনি চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
সমালোচকদের মতে, এর আগে মুক্তি পাওয়া সমকামী প্রেমের জনপ্রিয় সিরিজ ‘হিটেড রাইভালরি’র চেনা ছক অনুসারেই তৈরি হয়েছে এই সিরিজটি। তবে হকি খেলার চেয়ে এখানে তারকাদের ব্যক্তিগত জীবন এবং রোমান্সকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একজন সমালোচকের মন্তব্য ‘মাথার সব চিন্তা ঝেড়ে ফেলে কেবল বিনোদন নেওয়ার জন্য 'অফ ক্যাম্পাস' একটি দারুণ সিরিজ। দুই প্রধান চরিত্রের রসায়ন এবং রসবোধ গল্পটিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।’

গ্যারেট ও হ্যানার এই ‘নকল থেকে আসল’ প্রেমের মধুর জার্নিটি দর্শকদের একটি আরামদায়ক ও উপভোগ্য সময় উপহার দেবে।

অফ ক্যাম্পাসওয়েব সিরিজওটিটিবেলমন্ট ক্যামেলিএলা ব্রাইট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের