বিএনপিকে যে পরামর্শ দিলেন কাফি

সংগৃহীত ছবি
কাফির অনেক পরিচয়। কবি, কন্টেন্ট ক্রিয়েটর, সাম্প্রতিক সময়ে অভিনয় শুরু করেছেন। সে হিসেবে তিনি অভিনেতাও। গতকাল রাতে তিনি জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে তিনি অনুমান করে বলেছিলেন, জামায়াত ১৪০ এর বেশি আসন পেতে পারে।
ভিডিওতে তিনি বলেন, 'সরকার গঠন করবে বিএনপি অথবা জামায়াতে ইসলামী। এখন পর্যন্ত যতদূর শুনতেছি, বিএনপি এগিয়ে আছে। তো বিএনপির জন্য শুভ কামনা থাকবে, ভালোবাসা থাকবে, দয়া থাকবে। সেই সাথে কিছু সাজেশন, আপনারা আপনাদের কর্মীদের ঠিক করেন।'
কাফি আরো বলেন, 'দেখেন তারা একটা সময় কিন্তু ২-৩ টা আসন পেত, এখন তারা যদি ১৪০ প্লাস পেয়ে যায়, তাহলে তারা সামনে কিন্তু ভালো করবে, ভালো কাজ করবে। সুতরাং আপনারা সরকার গঠন করে, এটা কিন্তু চ্যালেঞ্জ। আপনারা যদি ভালো কাজ না করেন তাহলে আপনারা পিছিয়ে যাবেন, জামায়াত এগিয়ে যাবে।'
তিনি বলেন, রাজনীতি টাকা ইনকামের জায়গা না হোক, জনসেবা করার জায়গা হোক। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া হোক।
কিছুদিন আগেই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করলেন কাফি। নাটকের নাম নাজায়েজ, এতে তাঁর সঙ্গে প্রধান নারী চরিত্র রূপে অভিনয় করেছেন উর্মি।



