Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

সিক্যুয়েল নির্ভর ক্যারিয়ারে নতুন গতিতে টম ক্রুজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৮:৪০
সিক্যুয়েল নির্ভর ক্যারিয়ারে নতুন গতিতে টম ক্রুজ

সিক্যুয়েল নির্ভর ক্যারিয়ারে নতুন গতিতে টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি টপ গানের তৃতীয় কিস্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। লাস ভেগাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ছবিতে আবারও ফিরছেন সুপারস্টার টম ক্রুজ। প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন দীর্ঘদিনের সহযোগী জেরি ব্রুকহাইমার।

নতুন এই সিক্যুয়েলটি আসছে ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ধারাবাহিকতায়। ছবিটি পরিচালনা করেছিলেন জোসেফ কোসিনস্কি। তৃতীয় কিস্তির পরিকল্পনার খবর প্রথম প্রকাশ পায় ২০২৪ সালে, যখন জানা যায় যে চিত্রনাট্য লিখছেন ইরেন ক্রুগার, যিনি আগের ছবিতে সহ-লেখক ছিলেন এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাককোয়ারিয়ের সঙ্গে।

টপ গান: ম্যাভেরিক মুক্তির সময় বিশ্বজুড়ে অনেক সিনেমা হল করোনার কারণে বন্ধ ছিল। সেই কঠিন সময়ে ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১০৫ কোটি ডলার আয় করে, যা মাত্র ১৭ কোটি ডলারের বাজেটের তুলনায় বিশাল সাফল্য। এই আয় শুধু বক্স অফিসে রেকর্ড গড়েনি, বরং বন্ধ হতে বসা সিনেমা হলগুলোকেও নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়।

ছবিতে টম ক্রুজ ৩৬ বছর পর আবারও তার বিখ্যাত চরিত্র লেফটেন্যান্ট পিট ‘ম্যাভেরিক’ মিচেল হিসেবে ফিরে আসেন। ১৯৮৬ সালের মূল ছবি মুক্তির পর, এই সিক্যুয়েলে তিনি আবারও সেই বিখ্যাত ফ্লাইট স্কুলে ফিরে যান, তবে এবার একজন প্রশিক্ষক হিসেবে। নতুন একদল তরুণ পাইলটকে তিনি একটি অত্যন্ত বিপজ্জনক মিশনের জন্য প্রস্তুত করেন। এই প্রক্রিয়ায় তার দেখা হয় ব্র্যাডলি ‘রুস্টার’ ব্র্যাডশর সঙ্গে, যার চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার। রুস্টার হলো ম্যাভেরিকের ঘনিষ্ঠ বন্ধু পিট গুজ ব্র্যাডশর ছেলে। পিট প্রথম ছবিতে মারা যায়। ব্যক্তিগত দ্বন্দ্ব ও অতীতের স্মৃতি কাটিয়ে শেষ পর্যন্ত তারা একসঙ্গে মিশন সম্পন্ন করে নিরাপদে ফিরে আসে।

ছবিটি আরও একটি কারণে বিশেষ গুরুত্ব পায়—এটি ছিল টম ক্রুজের বহুদিনের পুরনো বন্ধু ও সহ-অভিনেতা ভ্যাল কিলমারের শেষ চলচ্চিত্র।

বর্তমানে টম ক্রুজ তার আরেকটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মিশন: ইম্পসিবলের সম্ভাব্য শেষ কিস্তির কাজ শেষ করেছেন। ফলে ৬৩ বছর বয়সী এই অভিনেতা এখন আবারও ‘টপ গান’-এর মতো বড় প্রকল্পে সময় দিতে পারছেন। এই প্রেক্ষাপটে প্যারামাউন্ট নিশ্চিত করেছে যে ১৯৮৬ সালের হিট ছবির এই দ্বিতীয় সিক্যুয়েল—অর্থাৎ ‘টপ গান ৩’ এখন শুটিং ফ্লোরে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

তবে এখনো পর্যন্ত আগের ছবির অন্য কোনো তারকা এই নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন কি না, তা নিশ্চিত করা হয়নি। একইভাবে, পরিচালক জোসেফ কসিনস্কিও এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে যুক্ত হননি। তবে প্রযোজক জেরি ব্রুকহাইমার এই প্রজেক্টে কাজ করছেন সক্রিয়ভাবে।

২০২৪ সালে এক সাক্ষাৎকারে ব্রুকহাইমার বলেছিলেন, ‘আমরা টমকে একটি গল্প উপস্থাপন করেছি, যা তার পছন্দ হয়েছে। তবে তিনি এখন অনেক ব্যস্ত অভিনেতা, তার হাতে অনেক কাজ রয়েছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে।’ তিনি আরও বলেন, টম ক্রুজের সবচেয়ে বড় গুণ হলো—তিনি নির্মাণ প্রক্রিয়ার প্রতিটি অংশে গভীরভাবে যুক্ত থাকেন।

অন্যদিকে, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ‘টুডে’ টক শোতে টম ক্রুজ নিজেও তৃতীয় কিস্তির সম্ভাবনার কথা স্বীকার করেন। তিনি জানান, তারা বিভিন্ন গল্প নিয়ে ভাবছেন এবং আলোচনা করছেন কী করা সম্ভব। একইসঙ্গে তিনি ‘ডেজ অব ঠান্ডার’ ছবির সিক্যুয়েল নিয়েও চিন্তা করছেন। ক্রুজ বলেন, তিনি সবসময়ই কোনো না কোনো চলচ্চিত্রের শুটিং, প্রস্তুতি বা পোস্ট-প্রোডাকশনের কাজে ব্যস্ত থাকেন।

সূত্র: রোলিং স্টন


হলিউডবিনোদনটম ক্রুজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী