Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

বক্স অফিসে ‘টয় স্টোরি ৫’-এর বিশ্বরেকর্ড!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:২২
বক্স অফিসে ‘টয় স্টোরি ৫’-এর বিশ্বরেকর্ড!

সংগৃহীত ছবি

বিশ্ব চলচ্চিত্রে অ্যানিমেটেড সিনেমার রাজত্ব আবারও প্রমাণ করল ডিসনি ও পিক্সারের মেগা প্রজেক্ট ‘টয় স্টোরি ৫’। মুক্তি পাওয়ার মাত্র এক মাসের মাথায় বৈশ্বিক বক্স অফিসে বিলিয়ন ডলার অর্থাৎ ১০২ কোটি মার্কিন ডলারের জাদুকরী মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি।

এর মাধ্যমে ২০২৬ সালের এ যাবৎকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাব অর্জন করে নিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি।

স্যাকনিল্ক ও আন্তর্জাতিক বক্স অফিস সূত্রের খবর অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে ৪৪ কোটি ৮০ লাখ ডলার এবং আন্তর্জাতিক অন্যান্য দেশগুলো থেকে ৫৭ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে ছবিটি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ‘টয় স্টোরি ৫’-এর মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ২ লাখ ডলারে!

চলতি ২০২৬ সালে বিলিয়ন ডলার পার করা এটি তৃতীয় চলচ্চিত্র। এর আগে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ এই ক্লাবে প্রবেশ করেছিল।

তবে বক্স অফিস বোদ্ধাদের ধারণা, গত দুই উইকেন্ডে ৬৩ কোটি ৯৬ লাখ ডলার আয় করা ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবং আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাওয়া সোনি পিকচার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শিগগির এই বিলিয়ন ডলারের ক্লাবে যোগ দেবে।


আরও পড়ুন

১১ বছরের ছোট ক্রিকেটারের প্রেমে ম্রুণাল ঠাকুর?

২৭ জুলাই ২০২৬



২০২০ সালে বিশ্বব্যাপী কোভিডের ধাক্কায় সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বক্স অফিস যে ধীরগতিতে এগোচ্ছিল, ২০২৬ সালে এসে তা পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে।

২০১৯ সালে রেকর্ড ৯টি সিনেমা ১০০ কোটি ডলারের বেশি আয় করলেও পরবর্তী বছরগুলোয় এই সংখ্যা নেমে এসেছিল ১ থেকে ৩টিতে। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের পর ২০২৬ সালেই সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা বিলিয়ন ডলারের ক্লাব স্পর্শ করতে চলেছে।

অ্যান্ড্রিউ স্ট্যান্টন পরিচালিত এই কিস্তিতে দেখানো হয়েছে— আধুনিক যুগের স্মার্ট ডিভাইস বা লিলি প্যাড ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়েছে ছোট্ট বনি, যার ফলে পুরনো খেলনা উডি, বাজ লাইটইয়ারদের জীবনে নেমে এসেছে এক নতুন সংকট।

টম হ্যাঙ্কস, টিম অ্যালেনদের কণ্ঠ দেওয়ার পাশাপাশি পপ তারকা টেইলর সুইফটের নতুন গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ সিনেমাটির জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করেছে।

জুন মাসের মাঝামাঝিতে ১৬ কোটি ডলার দিয়ে বছরসেরা ওপেনিং করা ‘টয় স্টোরি ৫’ খুব দ্রুতই ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’-এর ১০৭ কোটি ডলারের রেকর্ড ভেঙে এই সিরিজের ইতিহাসের সবচেয়ে সফল চলচ্চিত্রে পরিণত হতে যাচ্ছে।

টয় স্টোরি ৫বক্স অফিসহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে