Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৮:৪৫
এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

ছবি: আগামীর সময়

অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ একটি অত্যন্ত জনপ্রিয় নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমাটি ২০১৬ সালে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। বক্স অফিসে প্রায় ৭০ কোটি ডলার আয় করে এটি। এরপর ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পায় সিক্যুয়েল ‘মোয়ানা ২’, যা আয় করে ১০০ কোটিরও বেশি ডলার। বিশ্বজুড়ে তৈরি হয় বিশাল এক ভক্তগোষ্ঠী। সেই জনপ্রিয়তাকে নতুন মাত্রা দিতে এবার আসছে ‘মোয়ানা’র লাইভ-অ্যাকশন সংস্করণ।

টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ১০ জুলাই। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অ্যানিমেশনের পাশাপাশি আধুনিক ভিজ্যুয়াল ইফেক্টের সমন্বয়ে বাস্তব অভিনেতাদের অভিনয়ে নতুনভাবে তুলে ধরা হয়েছে পরিচিত গল্পটি।

আরও পড়ুন

যশ–কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে তুলকালাম

০৯ জুলাই ২০২৬


লাইভ-অ্যাকশন সংস্করণের অন্যতম আকর্ষণ ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনের প্রত্যাবর্তন। ২০১৬ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রে এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে মাউই হয়ে হাজির হচ্ছেন। ডোয়াইন জনসনের ভাষায়, এই চরিত্র শুধু একটি অভিনয় নয়, বরং তার পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, লাইভ-অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একেবারেই আলাদা। রক্ত-মাংসের মানুষের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে পর্দায় তুলে ধরতে পারা বিশেষ অনুভূতি। তিনি আরও জানান, গত এক দশকে বাবা হিসেবে পাওয়া অভিজ্ঞতা চরিত্রটিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। পাশাপাশি মাউই চরিত্রে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি এবং হাওয়াইয়ে কাটানো শৈশবের স্মৃতিও খুঁজে পান।

অন্যদিকে, বিশ্বের ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে নবাগত ক্যাথরিন লাগাইয়াকে মোয়ানা চরিত্রে নির্বাচিত করা হয়েছে। পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই ‘হাউ ফার আই'ল গো’ গানটি গেয়ে তিনি সবাইকে মুগ্ধ করেন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন বললেন, মোয়ানা আমার শৈশবের অনুপ্রেরণা। তার সাহস, কৌতূহল ও স্বপ্ন দেখার ক্ষমতা আমাকে আজকের মানুষ হতে সাহায্য করেছে। তাই চরিত্রটির সঙ্গে নিজেকে খুব সহজেই একাত্ম করতে পেরেছি।


আরও পড়ুন

যে কারণে মিসরে যাচ্ছেন শাকিরা

০৯ জুলাই ২০২৬


সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা, যে নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এই অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা বাধা অতিক্রম করে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। পরিবার, দায়িত্ববোধ, আত্মপরিচয় ও সাহসের মতো বিষয়গুলো লাইভ-অ্যাকশন সংস্করণেও গুরুত্ব পেয়েছে।

এরইমধ্যে সিনেমাটি ঘিরে ভক্তদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সেই উচ্ছ্বাস বলছে, অ্যানিমেশনের মতো লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ও বক্স অফিসে নতুন সাফল্যের গল্প লিখতে পারে।


মোয়ানাবলিউডডোয়াইন জনসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    advertiseadvertise