Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

বক্স অফিসে ঝড় তুলেছে ‘মাইকেল’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:৫২
বক্স অফিসে ঝড় তুলেছে ‘মাইকেল’

‘মাইকেল’-এর দৃশ্যে জাফার জ্যাকসন (ছবি: লায়ন্সগেট ফিল্মস)

হলিউড বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ নামের এই সিনেমার আয় যুক্তরাষ্ট্রে প্রথম তিন দিনে দাঁড়াতে পারে ৮ কোটি ৮০ লাখ ডলার বা তারও বেশি। আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তার সুবাদে প্রথম তিন দিনে আয় অনায়াসে ১৮ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

ধারণা করা হয়েছিল, মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির আয় থাকবে ৬ কোটি ৫০ লাখ ডলার থেকে ৭ কোটি ডলারের মধ্যেে। সংগীতনির্ভর বায়োপিকের ইতিহাসে এই সংখ্যা সবচেয়ে বড় ওপেনিং। সেই রেকর্ড ধরে রেখেছে ‘স্ট্রেইট আউটা কম্পটন’ (৬ কোটি ১ লাখ ডলার) এবং ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ (৫ কোটি ৫০ লাখ ডলার)। তবে সোমবারের মধ্যে তালিকায় শীর্ষস্থান দখল করে ফেলতে পারে ‘মাইকেল’।

বুধ ও বৃহস্পতিবার প্রিভিউ প্রদর্শনী থেকে ‘মাইকেল’ আয় করেছে ১ কোটি ২৬ লাখ ডলার, যা চলতি বছরের অন্যতম হিট ‘প্রজেক্ট হেইল মেরি’র কাছাকাছি। শুক্রবার বাংলাদেশসহ ৮২টি দেশে মুক্তি পেয়েছে ‘মাইকেল’। প্রথম দিনেই সিনেমাটির আন্তর্জাতিক আয় দাঁড়িয়েছে ১ কোটি ৮৫ লাখ ডলার।

‘মাইকেল’-এর দৃশ্যে জাফার জ্যাকসন (ছবি: লায়ন্সগেট ফিল্মস)

এটির প্রাথমিক বাজেট ছিল ১৫ কোটি ৫০ লাখ ডলার। গল্পের সমাপ্তি পরিবর্তনের জন্য অতিরিক্ত শুটিং করতে গিয়ে খরচ বেড়ে দাঁড়ায় প্রায় ২০ কোটি ডলার। বিশ্বব্যাপী দর্শকদের আকাশছোঁয়া আগ্রহ থাকায় এই অঙ্ক দুই সপ্তাহের আগেই উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে প্রশ্ন হলো, সিনেমাটি কতটা ‘ফ্রন্ট-লোডেড’ হবে?—অর্থাৎ প্রথম সপ্তাহে বেশি আয় করে পরে কমে যাওয়ার শঙ্কা রয়েছে। কারণ বেশিরভাগ সমালোচকের অভিযোগ— নির্মাতারা ইচ্ছাকৃতভাবে মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়, বিশেষ করে শিশু নির্যাতনের অভিযোগ রাখেননি সিনেমাটিতে। কারণ ১৯৮৮ সালের ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’-এর লন্ডন কনসার্ট দিয়ে শেষ হয়েছে গল্প। এর অনেক পরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

‘মাইকেল’-এর দৃশ্যে জাফার জ্যাকসন (ছবি: লায়ন্সগেট ফিল্মস)

রিভিউতে দ্য হলিউড রিপোর্টারের প্রধান চলচ্চিত্র সমালোচক ডেভিড রনে লিখেছেন, ‘পরিচালক ও চিত্রনাট্যকার খুব নতুন কিছু না করলেও মাইকেল জ্যাকসনের বিশাল সাফল্যের আড়ালে থাকা এক ধরনের বিষণ্নতা স্পর্শ করতে পেরেছেন।’ তিনি আরও উল্লেখ করেন, “অনলাইনে সমালোচনার ঝড় উঠতে পারে, কারণ সিনেমাটি বিতর্কিত অভিযোগগুলো এড়িয়ে গেছে। তবে নির্মাতারা মূলত জ্যাকসনের শুরুর ক্যারিয়ারের ওপর জোর দিয়েছেন এবং একটি এপিলগে ‘তার গল্প চলবে…’ লিখে গল্পের সমাপ্তি টেনেছেন।”

মাইকেল জ্যাকসনহলিউডবক্স অফিসজাফার জ্যাকসনপপসম্রাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর