Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

প্রবল বৃষ্টির মধ্যেও ককরোচ জনতা পার্টির প্রতিবাদ মঞ্চে অভিনেতা প্রকাশ রাজ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:৪৯
প্রবল বৃষ্টির মধ্যেও ককরোচ জনতা পার্টির প্রতিবাদ মঞ্চে অভিনেতা প্রকাশ রাজ

ছবি: আগামীর সময়

জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে ওঠা অভিযোগের প্রতিবাদে ১৪ জুন বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভে সামিল হল ককরোচ জনতা পার্টি। প্রবল বৃষ্টির মধ্যেও আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। এছাড়াও ছিলেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এবং দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার আহ্বান জানান।

মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ রাজ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ ও স্বপ্ন রক্ষার লড়াইয়ে নেমেছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘অবসরের বয়স পেরিয়েও আপনারা দেশ শাসন করছেন। এবার সরে দাঁড়ান। তরুণদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন।’ তার বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

প্রকাশ রাজ আরও বলেছেন, দেশের যুবসমাজ আর নীরব থাকবে না। শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে এবং জবাবদিহির দাবিতে তারা নিজেদের লড়াই নিজেরাই লড়বে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি আগে থেকেই সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন এবং বেঙ্গালুরুর কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন

ভূত হচ্ছেন নয়নতারা, অ্যাকশনেও দেখা যাবে তাকে

১৫ জুন ২০২৬

সোনম ওয়াংচুক তার বক্তব্যে বলেছেন, এই আন্দোলনের উদ্দেশ্য কোনও রাজনৈতিক ক্ষমতা দখল নয়। বরং এমন একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা, যেখানে মানুষ ভয় ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে। তিনি শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়ন সংক্রান্ত অভিযোগের সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি দেশজুড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের শান্তিপূর্ণভাবে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

গত ৬ জুন দিল্লির যন্তর-মন্তরে প্রথম বড় জমায়েতের পর ১১ জুন পুনে, ১২ জুন লখনউ, ১৩ জুন অমৃতসর এবং ১৪ জুন বেঙ্গালুরুতে কর্মসূচি হয়েছে। আন্দোলনকারীরা আগামী ২০ জুন আবারও দিল্লির যন্তর-মন্তরে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছেন।

এদিকে, বিক্ষোভে প্রকাশ রাজের উপস্থিতি আন্দোলনটিকে জাতীয় স্তরে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বলে রাজনৈতিক মহলের মত।

প্রকাশ রাজঅভিনেতাককরোচ জনতা পার্টিসোনম ওয়াংচুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প