Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

ঈদ নাটকের ৬ জুটি

  • এবারের ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দায় থাকছে নতুন ও জনপ্রিয় জুটির রসায়ন। লিখেছেন মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:২৫
ঈদ নাটকের ৬ জুটি

ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী

দেশের টিভি নাটকে এখন গল্পের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় থাকে অনস্ক্রিন জুটি। কোন জুটির রসায়ন কতটা বিশ্বাসযোগ্য, কারা দর্শকের আবেগ স্পর্শ করতে পারছেন; কিংবা কার নাটক ইউটিউবে ট্রেন্ডিং— এ সবই এখন নাটকপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে। এবারের ঈদুল আজহা সামনে রেখে ছোট পর্দায় তৈরি হয়েছে বেশ কিছু নতুন ও জনপ্রিয় জুটির ভিড়। কেউ প্রথমবার জুটি বেঁধে আলোচনায়, আবার কেউ দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন। লিখেছেন মীর রাকিব হাসান

নাজনীন নীহা ও জিয়াউল ফারুক অপূর্ব

অপূর্ব-নিহা

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নিহা জুটি হিসেবে প্রথম আলোচনায় আসেন ২০২৫ সালের ভ্যালেন্টাইনে প্রচারিত নাটক ‘মন-দুয়ারী’র মাধ্যমে। এরপর ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তারা। অল্প সময়েই এই জুটির রোমান্টিক উপস্থিতি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে। ঈদে এই জুটির দুটি নাটক প্রচার হতে যাচ্ছে। এর মধ্যে তানিম রহমান অংশু পরিচালিত ‘অচেনা আমি’ এবং জাকারিয়া সৌখিনের ‘মায়াপাখি’ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। ‘অচেনা আমি’ শুধু রোমান্টিক গল্প নয়; বরং হারিয়ে যাওয়া সম্পর্ক, আবেগ এবং প্রিয়জনকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প বলবে। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ব নিজেই।

জোভান-তটিনী

ফারহান আহমেদ জোভান বরাবরের মতো এবারও ঈদে সর্বাধিক নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। অন্যদিকে তানজিম সাইয়ারা তটিনীও সমান ব্যস্ত। তারা একসঙ্গে যেমন একাধিক নাটকে অভিনয় করেছেন, তেমনি আলাদাভাবে অন্য শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ এবং রুবেল হাসান-এর ‘তোর মায়ায়’ নাটকে দেখা যাবে এই জুটিকে। এ ছাড়া ‘তোমাদের গল্প ২’ ও ‘তোমার আমার প্রেম’ নাটক নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে।

মুশফিক আর. ফারহান ও কেয়া পায়েল

ফারহান-কেয়া পায়েল

মুশফিক আর. ফারহান ও কেয়া পায়েল বর্তমানে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি। রোমান্টিক ও কমেডি ঘরানার গল্পে তাদের সাবলীল অভিনয় দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করে। এর মধ্যে দুই শতাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করার ফলে তাদের পর্দার বোঝাপড়া ও রসায়নও বেশ শক্তিশালী হয়েছে। আসছে ঈদে এই জুটির ‘ডুব’, ‘আনারকলি’, ‘বুকের ভিতর আগুন’ ও ‘ইচ্ছে ডানা’সহ একাধিক নাটক মুক্তি পাচ্ছে।

নিলয়-হিমি

নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি ছোট পর্দার দীর্ঘ সময় ধরে জনপ্রিয় জুটি। ২০১৬ সালে এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘জলে ভেজা রঙ’-এ প্রথম একসঙ্গে কাজ করেন তারা। এরপর দুই শতাধিক নাটকে অভিনয় করেছে এই জুটি। রোমান্টিক গল্পের পাশাপাশি কমেডি নাটকেও তাদের উপস্থিতি দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এবারের ঈদে তাদের ‘মীমাংসা’, ‘মিতব্যয়ী’, ‘বেতাল প্রেম’ ও ‘তিন চাকার সংসার’ নাটকগুলো প্রচার হবে।

আরশ খান-সুনেরাহ

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রথম জুটি বাঁধেন ‘তোমার পাশেই রেখো’ নাটকে। এরপর তাদের সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছড়ায়। তবে ব্যক্তিগত আলোচনার বাইরে পর্দায় এই জুটির উপস্থিতিও দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছে। আসছে ঈদে তাদের ‘বাটারফ্লাই ইফেক্ট’ ও ‘ভুল নাকি প্রেম’সহ একাধিক নাটক প্রচার করা হবে।

খায়রুল বাসাির-সাদনিমা

খায়রুল বাশার ও নবাগত সাদনিমা বিনতে নোমান এর মধ্যে নতুন জুটি হিসেবে আলোচনায় এসেছেন। এখন পর্যন্ত সাদনিমার বেশিরভাগ নাটকেই সহশিল্পী হিসেবে দেখা গেছে খায়রুল বাশারকে। গত ঈদে প্রচারিত পথিক সাধনের পরিচালনায় ‘ঈরার পদ্ম’ নাটকটি বেশ জনপ্রিয় হয়েছিল এই জুটি। এই ঈদে ‘জ্বীন ও পরীর সংসার’, ‘সরল জটিলতা’, ‘মনডুবি’ এবং ‘ঈরার পদ্ম ২’-এর মতো নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। নতুন হলেও তাদের রসায়ন দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করছে।


ঈদ নাটকঈদুল আজহা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    আবারও একসঙ্গে

    আবারও একসঙ্গে

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৫ জুলাই ২০২৬, ০৩:০৮

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১৭

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৫

    কী জনি

    কী জনি

    ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৭

    advertiseadvertise