‘ডিভোর্স’ চান না পূজা চেরী

পূজা চেরী
পূজা চেরী যাকে শিশু বয়স থেকেই টেলিভিশন পর্দায় দেখে থাকেন এদেশের অনেকেই। সেই পূজা বড় হয়েছেন। হয়েছেন চিত্রনায়িকা। এখন জানালেন তিনি সম্পর্কে জড়িয়ে আছেন। যদিও এর আগেও পূজা চেরীর নাম যুক্ত হয়েছে প্রযোজক আব্দুল আজিজের সঙ্গে, এরপর শাকিব খানের সঙ্গে।
শাকিবের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন বেশ গভীরভাবেই। তবে এবার বেসরকারি টেলিভিশনের এক পডকাস্টে সরেয়াসরি জানিয়ে দিলেন তিনি এনগেজড।
পূজা চেরি বলছেন, ‘আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।’
তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন উল্লেখ করে পূজার দাবি, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নেই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।’
এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন, এরমধ্যে ব্যক্তিজীবনে সংসারকে গুরুত্ব দেওয়ার কথা বললেন, ‘‘আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।’
পূজা চেরী মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করলেন, ‘আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।’




