Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শাহরুখের ছোঁয়ায় মান্নাত যেভাবে হয়ে উঠল মহামূল্যবান সম্পত্তি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৩:৪৮
শাহরুখের ছোঁয়ায় মান্নাত যেভাবে হয়ে উঠল মহামূল্যবান সম্পত্তি

সংগৃহীত ছবি

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। তার মুম্বাইয়ের বাংলো ‘মান্নাত’ তার মতই জনপ্রিয়। প্রতিদিন হাজারো ভক্ত মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে এসে এই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। উদ্দেশ্য থাকে কেবল এক নজর কিং খানকে দেখা।

সাধারণ একটি বাংলো থেকে মান্নাতের আজ ট্যুরিস্ট স্পট বা ল্যান্ডমার্ক হয়ে ওঠার গল্পটা রূপকথার চেয়ে কম নয়। এবার সেই মান্নাতকে নিয়ে এলো এক চমকপ্রদ খবর। উচ্চতায় আরও বাড়ছে কিং খানের মান্নাত। ছয় তলা মান্নাতের ওপর আরও দুটি নতুন তলা নির্মাণের আইনি সবুজ সংকেত পেয়েছেন শাহরুখ।

বেশ কিছুদিন ধরেই মান্নাতের ওপর অতিরিক্ত দুটি তলা বাড়ানোর পরিকল্পনা করছিল খান পরিবার। তবে এই নির্মাণকাজের বৈধতা নিয়ে আদালতে একটি চ্যালেঞ্জ করা হয়েছিল। অবশেষে দেশের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেওয়ায় মান্নাতের ওপর আরও দুই তলা বাড়ানোর পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে।

এই বিশাল সংস্কার কাজের জন্যই গত ২০২৫ সালের এপ্রিলে শাহরুখ তার পরিবারসহ সাময়িকভাবে পালি হিলের ‘পূজা কাসা’ নামের একটি বিলাসবহুল ফ্ল্যাটে শিফট হয়েছিলেন।

মান্নাত কেনার পেছনের গল্পটি দারুণ রোমাঞ্চকর। ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির ‘চান্দ তারে’ গানের শুটিং করার সময় এই সমুদ্রমুখী হেরিটেজ বাংলোটি পছন্দ হয়েছিল শাহরুখের। তখন নাম ছিল ভিলা ভিয়েনা। কৌতূহলবশত তখন বাড়ির সামনে গেলে দারোয়ান তাকে তাড়িয়ে দেয়! তখনই বন্ধুদের সাথে মজা করে কিং খান বলেছিলেন, একদিন এই বাড়ি আমি কিনবই।

আরও পড়ুন

ধামাল-৪ এ অভিনয় করে সমালোচনার শিকার অঞ্জলি আনন্দ, কী বলছেন অভিনেত্রী

১৫ জুলাই ২০২৬

যেমন কথা তেমন কাজ! ২০০১ সালে গুজরাতি ব্যবসায়ী নরিমান দুবাশের কাছ থেকে মাত্র ১৮ কোটি রুপিতে বাংলোটি কিনে নেন শাহরুখ। শুরুতে এর নাম ‘জান্নাত’ রাখলেও পরে নাম দেন ‘মান্নাত’। যার অর্থ মানত বা পূরণ হওয়া প্রার্থনা। আজ সেই মান্নাতের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি!

মুম্বাইয়ের ফ্ল্যাট সংস্কৃতির মাঝে দিল্লির ছেলে শাহরুখের সবসময় স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলোর। তবে মান্নাত কেনার সেই দিনগুলোর কথা মনে করে শাহরুখ একবার বলেছিলেন, ‘ভীষণ কষ্ট করে এই বাড়ি কিনেছিলাম। মানুষের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল, দেদারসে বিজ্ঞাপনের কাজ করেছি। এমনকি টাকা জোগাড় করতে কত ছোটখাটো বিয়েবাড়ি আর শো-তে যে পারফর্ম করেছি, তার হিসাব নেই। মানুষের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে, কম পারিশ্রমিকে ৫-৬ বছর একটানা খেটে তবেই এই বাড়ির মালিক হয়েছিলাম।’

বাংলো কেনা হলেও ভেতরের রাজকীয় আসবাবপত্র কেনার মতো টাকা তখন শাহরুখের পকেটে ছিল না। আর তখনই হাল ধরেন স্ত্রী গৌরী খান। মান্নাতকে সাজাতে সাজাতে তিনি নিজেই আজ বলিউডের এক নম্বর সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার। মিলান, প্যারিস ও লন্ডন ঘুরে ঘুরে ইতালীয় মার্বেল, নিখুঁত ফার্নিচার আর মুরানো গ্লাসের ঝাড়বাতি এনে মান্নাতকে সাজিয়েছেন তিনি।

আরও পড়ুন

জাপানে মুক্তির প্রথম দিনে ধুরন্ধর দেখলেন মাত্র ৯০০ জন

১৪ জুলাই ২০২৬


মান্নাতের ভেতরে রয়েছে এক বিশাল লাইব্রেরি, যেখানে শাহরুখ তার অবসর সময় কাটান। এছাড়া রয়েছে ৪২ আসনের একটি আল্ট্রা-লাক্সারি ব্যক্তিগত সিনেমা হল, যা ভিনটেজ সব পোস্টার দিয়ে সাজানো। আছে বিশ্বমানের জিমনেসিয়াম, ছাদ বাগান এবং সন্তানদের জন্য আধুনিক মিনিমালিস্ট কর্নার।

মান্নাতের নিচ তলাটি ব্যবহৃত হয় অতিথিদের আপ্যায়ন ও সামাজিক কাজের জন্য, আর ওপরের তলাগুলোতে থাকে কঠোর নিরাপত্তা ও সম্পূর্ণ ব্যক্তিগত জীবন।

এবার সুপ্রিম কোর্টের রায়ে আরও দুই তলা বাড়তে চলায়, বাদশাহর এই ‘মান্নাত’ যে আরও কত বিলাসবহুল রূপ নেবে, তা দেখার অপেক্ষায় আছেন সবাই।

শাহরুখ খানমান্নতবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ