Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

জঙ্গলে শুটিং করতে গিয়ে বিপাকে রাকুল প্রীত

agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৫:৩৭
জঙ্গলে শুটিং করতে গিয়ে বিপাকে রাকুল প্রীত

নতুন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ ২’–এর প্রচারণায় গিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের গির ন্যাশনাল পার্ক–এ ধারণ করা একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভেতরে হাঁটছেন রাকুল প্রীত সিং এবং পাশে দাঁড়িয়ে রয়েছে একটি সাফারি গাড়ি। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামার অনুমতি নেই, সেখানে একজন তারকা কীভাবে জঙ্গলে হাঁটার সুযোগ পেলেন। অনেকেই বিষয়টিকে ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ বলেও মন্তব্য করেন।

বিতর্ক বাড়তে থাকলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় বন বিভাগ। কর্মকর্তাদের দাবি, ভাইরাল ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ধারণ করা হয়নি। এটি সাসান অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের এলাকায় শুট করা হয়েছিল।

আরও পড়ুন

একটুর জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়ক জায়েদ খান

১২ মে ২০২৬

এক বন কর্মকর্তা উল্লেখ করেন, বন বিভাগের অফিসিয়াল এক্স হ্যান্ডলেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তার ভাষ্য, সংরক্ষিত এলাকায় প্রবেশের পর কেউ গাড়ি থেকে নামতে পারেন না এবং ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের অংশে ধারণ করা হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, নিয়ম ভাঙার কোনো ঘটনা ঘটেনি। বরং অসুস্থ হয়ে পড়ায় রাকুল তার সফর শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেননি। অভয়ারণ্যে প্রবেশের আগেই শারীরিক অসুস্থতা অনুভব করলে তার দল তাকে নিয়ে ফিরে যায়। ফলে তিনি জঙ্গলের ভেতরে প্রবেশই করেননি।

তবে ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পুরোপুরি থামেনি। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে তারকাদের উপস্থিতি সবসময়ই বাড়তি নজর কাড়ে। তাই রাকুলকে ঘিরে ঘটনাটিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ ২’ । ছবিতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খান এবং ওয়ামিকা গাব্বি। পরিচালনায় রয়েছেন মুদাসসর আজিজ।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘পতি পত্নী অউর ওহ’–এর সিক্যুয়াল হিসেবে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও রয়েছে বেশ। মুক্তির আগেই গির অরণ্যের ভাইরাল ভিডিও নতুন করে আলোচনায় এনে দিল রাকুল প্রীত সিংকে।

রাকুল প্রীত সিংবলিউডঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    advertiseadvertise