Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সাহায্যের হাত বাড়িয়ে ফোন শাহরুখের, শিগগিরই আরিয়ানের সঙ্গে দেখা করবেন শরদ কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫০
শেয়ার করুন:
সাহায্যের হাত বাড়িয়ে ফোন শাহরুখের, শিগগিরই আরিয়ানের সঙ্গে দেখা করবেন শরদ কাপুর

শরদ কাপুর ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ব্লকবাস্টার সিনেমা ‘জোশ’-এ শাহরুখ খানের বিপরীতে ‘প্রকাশ শর্মা’ চরিত্রে অভিনয় করে ২০০০ সালে দর্শকদের মনে দাগ কেটেছিলেন শরদ কাপুর। কিন্তু সময়ের ফেরে রুপালি পর্দার আড়ালে হারিয়ে যাওয়া এই অভিনেতা সম্প্রতি ভীষণ অসহায় অবস্থায় সংবাদের শিরোনামে আসেন।

মুম্বাইয়ের বাসায় বিপর্যস্ত অবস্থায় থাকা ও আদরের চারটি পোষা কুকুরকে বিদায় দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে পুরো বলিউড।

বিপদের দিনে শরদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এবং সোনু সুদ-এর মতো তারকারা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শরদ কাপুর জানান, তার দুরবস্থার খবর শুনেই ফোন করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

আবেগাপ্লুত হয়ে শরদ বলেছেন, “শাহরুখ আমাকে ফোন করে বলেছেন, ‘তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি তোমাকে সাহায্য করতে সবসময় প্রস্তুত।’ শুধু তাই নয়, আমি খুব শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গেও দেখা করতে যাচ্ছি।”

আরও পড়ুন

গাড়িতে গুলির আতঙ্ক কাটিয়ে আবারও মঞ্চে টাইগার

২২ নভেম্বর ২০২৬

সাহায্যের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই শরদের মুম্বাইয়ের বাড়িতে ছুটে যান ‘মসিহা’ খ্যাত অভিনেতা সোনু সুদ। পায়ের আঘাতের চিকিৎসার জন্য কর্জতের একটি স্বাস্থ্যকেন্দ্রে শরদের ভর্তির সব ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

পাশাপাশি ফোন করে খোঁজ নিয়েছেন অমিতাভ বচ্চন ও সালমান খানও। অভিনেতা সঞ্জয় দত্ত নিজের জীবনের কঠিন সময়ের ও জেল খাটার উদাহরণ টেনে শরদকে সাহস দিয়ে বলেছেন, ‘চিন্তা কোরো না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমাকে ফিরতেই হবে।’

এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং রাজ ঠাকরেও ফোন করে অভিনেতাকে আশ্বস্ত করেছেন।

কলকাতার ছেলে শরদ জানান, ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়ায় কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি। তবে সবার ভালোবাসা পেয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছেন।

ইতিমধ্যেই ২-৩টি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যার শুরুটা হচ্ছে নির্মাতা আহমেদ খানের একটি সিনেমার খলনায়ক চরিত্র দিয়ে। শরদের ভাষায়, ‘এটা আমার যাত্রার শেষ নয়, বরং রাস্তার একটা বাঁক মাত্র।’

শাহরুখ খানশরদ কাপুরবলিউড অভিনেতাআরিয়ান খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা