Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পূজাকে নিয়ে আল্লু অর্জুনের মজার মন্তব্য, ফের জুটি হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ২০:৩৭
শেয়ার করুন:
পূজাকে নিয়ে আল্লু অর্জুনের মজার মন্তব্য, ফের জুটি হওয়ার গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি আল্লু অর্জুন ও পূজা হেগড়ে। ‘ডিজে: দুভাদা জগন্নাধাম’ ও ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তারা। এবার এক টেলিভিশন অনুষ্ঠানে দুজনের মজার কথোপকথন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তাদের জুটি। পাশাপাশি আবারও একসঙ্গে পর্দায় ফেরার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

সম্প্রতি পরিচালক হরিশ শঙ্করের সঙ্গে একটি তেলুগু টক শোতে হাজির হয়েছিলেন পূজা হেগড়ে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অভিনেতা জগপতি বাবু। সেখানে একপর্যায়ে আল্লু অর্জুনকে ফোন করেন পূজা। ফোনালাপে দুজনের মধ্যে বেশ মজার কথোপকথন হয়।

আড্ডার একপর্যায়ে পূজা মজা করে বলেছেন, আল্লু অর্জুন তার সিনেমায় নায়িকাদের পুনরায় অভিনয়ের সুযোগ দেন না। অর্থাৎ একই নায়িকার সঙ্গে বারবার কাজ করেন না তিনি। জবাবে আল্লু অর্জুনও মজারছলে বলেছেন, ‘পূজার উচিত একই নায়কদের সঙ্গে বারবার কাজ করা।’ তার এমন মন্তব্যে হাসিতে ফেটে পড়েন পরিচালক হরিশ শঙ্কর ও অনুষ্ঠানের সঞ্চালক জগপতি বাবু।

আরও পড়ুন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেত্রী নীহা

০১ নভেম্বর ২০২৬


তবে মজার বিষয় হলো, আল্লু অর্জুন নিজেই পূজা হেগড়ের সঙ্গে একাধিকবার কাজ করেছেন। ২০১৭ সালে হরিশ শঙ্কর পরিচালিত ‘ডিজে: দুভাদা জগন্নাধাম’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তারা। এরপর ব্লকবাস্টার সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’তে আবারও একসঙ্গে দেখা যায় তাদের। বিশেষ করে সিনেমাটির ‘বুট্টা বোম্মা’ গানটি তাদের জুটিকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে।



এদিকে আল্লু অর্জুনের পরবর্তী সিনেমায় পূজা হেগড়েকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে আল্লু অর্জুনের আসন্ন সিনেমায় নারী প্রধান চরিত্রের জন্য পূজার নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।



এর আগে কাজল আগারওয়াল ও সামান্থার সঙ্গেও একাধিকবার স্ক্রিন শেয়ার করেছেন আল্লু অর্জুন। তবে পূজার সঙ্গে তার জুটি নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই বেশি।



টক শোতে দুজনের এই হাস্যরসাত্মক কথোপকথনের পর নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্ভাব্য পুনর্মিলন। শেষ পর্যন্ত পূজা হেগড়ে ও আল্লু অর্জুন আবারও একসঙ্গে পর্দায় ফিরবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।




আল্লু অর্জুনপূজা হেগড়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’