Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বোটক্স করিয়ে বেকায়দায় অভিনেত্রী মিনি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২০:২৬
বোটক্স করিয়ে বেকায়দায় অভিনেত্রী মিনি

বলিউড অভিনেত্রী ও টেলিভিশন সঞ্চালক মিনি মাথুর সম্প্রতি ১৫ বছর আগের একটি অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সৌন্দর্য ধরে রাখার জন্য নয়, শুটিংয়ের প্রয়োজনে তিনি একসময় বোটক্স করিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তকেই আজ তিনি নিজের জীবনের 'সবচেয়ে খারাপ সিদ্ধান্ত' বলে মনে করেন।

অভিনেত্রী জানালেন, প্রায় ১৫ বছর আগে তিনি জঙ্গলের মধ্যে একটি শোয়ের শুটিং করছিলেন। দিনের আলোয় দীর্ঘ সময় শুটিং হওয়ায় তিনি বারবার ভ্রু কুঁচকাতেন। ফলে কপালের মাঝখানে একটি গভীর রেখা তৈরি হয়েছিল। ক্যামেরায় সেটি স্পষ্টভাবে ধরা পড়ছিল। তখনই ইউনিটের পক্ষ থেকে তাঁকে সেই দাগ ঠিক করার পরামর্শ দিয়েছিলেন।

চিকিৎসকের কাছে গেলে তাকে বলা হয়, বোটক্সের মাধ্যমে ওই অংশ 'ফ্রিজ' করে দেওয়া সম্ভব। মিনি রাজি হয়ে যান। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা। তিনি জানান, মুখের পেশি এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে তিনি আর স্বাভাবিকভাবে কোনও অভিব্যক্তি প্রকাশ করতে পারছিলেন না।

মিনি জানান, তিনি যন্ত্রণা অনুভব করলেও মুখে সেই অনুভূতি ফুটে উঠছিল না। অভিনয় করার সময় এটি তার কাছে ভীষণ অস্বস্তিকর হয়ে ওঠে। অভিনেত্রী বললেন, আমি ভেতরে দুঃখ পাচ্ছিলাম, কিন্তু মুখে সেটা দেখা যাচ্ছিল না। একজন অভিনেত্রীর কাছে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।

আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের মধ্যে ‘স্বাভাবিকতা’ নেই, ১২ আগস্ট ফের যুক্তরাজ্যে যাচ্ছেন

০৮ আগস্ট ২০২৬

সৌভাগ্যবশত এই প্রভাব মাত্র তিন মাস স্থায়ী হয়েছিল। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় ছিল, বোটক্স করানোর আগে কেউ তাকে জানায়নি যে এতে মুখের স্বাভাবিক নড়াচড়া ও অভিব্যক্তি এতটা সীমিত হয়ে যেতে পারে। সেই কারণেই আজও তিনি বলেছেন, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। আমি খুশি থাকি বা দুঃখ পাই, মুখে একই রকম দেখাত।

তবে মিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি বোটক্সের সম্পূর্ণ বিরোধী নন। কেউ নিজের ইচ্ছায় এই ধরনের কসমেটিক ট্রিটমেন্ট করালে তাতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর আপত্তি তখনই, যখন সমাজ বা অন্য মানুষ ঠিক করে দিতে চায় একজন নারীর কেমন দেখতে হওয়া উচিত বা তিনি নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন।

একই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ার প্রভাবে অল্প বয়সে বোটক্স বা অন্যান্য কসমেটিক প্রক্রিয়ার দিকে ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, ২০ বা ৩০ বছর বয়সে এই ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না। খুব কম বয়সে বোটক্স করালে ভবিষ্যতে মুখের স্বাভাবিক বার্ধক্যের ধরনও বদলে যেতে পারে।

আরও পড়ুন

শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে, এমনটা কখনো ভাবিনি : হাসান

০৮ আগস্ট ২০২৬

নিজের চেহারার যত্ন তিনি এখনও নেন বলেও জানিয়েছেন মিনি। তার মতে, নিজের সেরাটা দেখানোর চেষ্টা করতেই পারেন মানুষ। কিন্তু সেই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত হওয়া উচিত। পাশাপাশি নতুন প্রজন্মের স্বাভাবিক ও অকৃত্রিম সৌন্দর্যকে গুরুত্ব দেওয়ার মানসিকতারও প্রশংসা করেছেন অভিনেত্রী।

মিনি মাথুরবলিউডঅভিনেত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    advertiseadvertise