Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সালমানঘনিষ্ঠ হওয়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে গুরু রনধাওয়া?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:০৩
শেয়ার করুন:
সালমানঘনিষ্ঠ হওয়ায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে গুরু রনধাওয়া?

সংগৃহীত ছবি

বলিউড মেগাস্টার সালমান খানের সাথে বন্ধুত্ব রাখাটাই যেন এখন বিনোদন জগতের তারকাদের জন্য সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে! ২০২২ সালে সিধু মুসওয়ালা এবং ২০২৪ সালে বাবা সিদ্দিকীকে হত্যার পর, কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং এবার তাদের টার্গেট বানাল ভারতের জনপ্রিয় পপ গায়ক গুরু রনধাওয়াকে। গত বুধবার রাতে দিল্লির পশ্চিম বিহার এলাকায় গুরু রনধাওয়ার চেইন জিম ‘২৪এইচএস ফিটনেস’-এ মোটরবাইকে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের শুটাররা।

হামলার পরপরই বিষ্ণোই গ্যাংয়ের কুখ্যাত সদস্য অনিল পণ্ডিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার পূর্ণ দায় স্বীকার করেছে। গায়ক গুরু রনধাওয়াকে সরাসরি হুমকি দিয়ে সে পোস্টে লেখে, ‘দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে আমরাই গুলি চালিয়েছি। কারণ ও ইদানীং সালমান খানের বড্ড বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, ওর সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এটা স্রেফ একটা ট্রেইলার বা ওয়ার্নিং। আমাদের শত্রুদের পাশে যারাই দাঁড়াবে, তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না।’

আরও পড়ুন

আসছে ‘তনু ওয়েডস মনু ৩’, ট্রিপল রোলে কঙ্গনা?

১১ জুন ২০২৬

দিল্লি পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হেলমেট ও কাপড়ে মুখ ঢাকা দুই দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে জিমের কাচ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। জিমটি মূলত ফ্র্যাঞ্চাইজি মডেলে এক স্থানীয় ব্যবসায়ী পরিচালনা করছিলেন। ঘটনার সময় ভেতরে মানুষ থাকলেও ভাগ্যবশত কেউ গুলিবিদ্ধ বা আহত হননি। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুটারদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় রাজস্থানে সালমান খানের দুটি কালো হরিণ শিকার করার ঘটনাটি বিষ্ণোই সম্প্রদায় কিছুতেই ভুলতে পারছে না। তাদের বিশ্বাস, সালমানকে এবং তার ঘনিষ্ঠদের শাস্তি না দেওয়া পর্যন্ত এই প্রতিশোধ থামবে না। এর আগে কানাডায় গায়ক গিপ্পি গ্রেওয়াল এবং ভ্যাঙ্কুভারে এ পি ধিলোঁর বাড়িতেও ঠিক একই কারণে— অর্থাৎ সালমানের সাথে মিউজিক ভিডিও বা ঘনিষ্ঠতা রাখার জেরে গুলি চালানো হয়েছিল।

গুপ্পি গ্রেওয়াল ও এ পি ধিলোঁর পর এবার গুরু রনধাওয়ার ওপর এই হামলার জেরে বলিউড এবং পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রির তারকাদের মনে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে।

সালমান খানগুরু রনধাওয়ালরেন্স বিষ্ণোইহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের