Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সাইফের বাইকে প্রথম চড়েই কী কাণ্ড ঘটিয়েছিলেন কারিনা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭
শেয়ার করুন:
সাইফের বাইকে প্রথম চড়েই কী কাণ্ড ঘটিয়েছিলেন কারিনা?

সাইফ আলি খান ও কারিনা কাপুর

বলিউডের জনপ্রিয় ও চর্চিত ‘পাওয়ার কাপল’ সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাদের প্রেমের গল্প কমবেশি সবারই জানা। কিন্তু সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে অভিনেতা অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে হাজির হয়ে করিনার সঙ্গে তাদের সম্পর্কের শুরুর দিকের এক মজার ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সাইফ।

প্রথমবার সাইফের বাইকে চড়ে করিনা ঠিক কী কাণ্ড ঘটিয়েছিলেন, তা শুনে হেসে গড়াগড়ি খেয়েছেন দর্শকরা।

ঘটনাটি ২০০৮ সালের। তখন লাদাখে ‘তাসান’ সিনেমার শুটিং চলছে। সাইফ জানিয়েছেন, সেই সময়ে কারিনার সঙ্গে তার খুব একটা কথাবার্তা বা ঘনিষ্ঠতা ছিল না। শুটিংয়ের ফাঁকে সেটের কেউ একজন সাইফকে এসে পরামর্শ দেন যে, কারিনা বাইক চড়ে ঘুরতে ভীষণ ভালোবাসেন। তাই তিনি যেন সুযোগ বুঝে কারিনাকে নিয়ে একটা বাইক রাইডে বেরিয়ে পড়েন।

সেটের সহকর্মীর কথা শুনে সাইফও আর কালক্ষেপ না করে কারিনাকে বাইক রাইডে যাওয়ার প্রস্তাব দেন। আর সেই প্রস্তাবে কারিনাও বেশ উৎসাহের সঙ্গেই রাজি হয়ে যান।

সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু বাইক স্টার্ট করে একটু এগোতেই আসল দৃশ্যপট বদলে যায়। সাইফ জানান, বাইক একটু স্পিড তুলতেই ভয়ে আঁতকে ওঠেন কারিনা। সাইফের পিঠে ও কাঁধে হাত দিয়ে তিনি এমন জোরে নখ দিয়ে আঁচড়াতে শুরু করেন যে রীতিমতো রক্তারক্তি কাণ্ড বেধে যায়।

আরও পড়ুন

গল্পের দাবি থাকলে সাহসী দৃশ্যে আপত্তি নেই: কৃতি স্যানন

০৩ নভেম্বর ২০২৬

ভয়ে চিৎকার করতে করতে কারিনা বলতে থাকেন, ‘থামো, থামো, এত জোরে চালিয়ো না।’ বারবার বাইকের গতি কমানো এবং গাড়ি থামানোর অনুরোধ করতে থাকেন তিনি।

অল্পদূর যাওয়ার পরই মেজাজ হারিয়ে কারিনা বিরক্ত হয়ে বলে ওঠেন, ‘আমি জীবনেও বাইক রাইড পছন্দ করি না, একদম না।’

করিনার মুখে এই কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান সাইফ। তিনি মনে মনে ভাবতে থাকেন, যদি বাইক রাইড পছন্দই না হয়, তবে তিনি কেন রাইডে যাওয়ার প্রস্তাব লুফে নিলেন।

তবে এই ঘটনার ঠিক পরেই সাইফ বুঝতে পেরেছিলেন আসল রহস্য। অভিনেতা হাসতে হাসতে বলেন, ‘তখনই আমি বুঝতে পারি, করিনা আসলে বাইক রাইড পছন্দ না করলেও, হয়তো মনে মনে আমাকে পছন্দ করতে শুরু করেছিল।’

২০০৮ সালের সেই ‘তাসান’ সিনেমার সেট থেকেই একে অপরের কাছাকাছি আসেন সাইফ ও কারিনা। এরপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বর্তমানে তৈমুর ও জেহ, দুই পুত্রসন্তানকে নিয়ে তাদের সুখী দাম্পত্য জীবন বলিপাড়ার কাছে এক অন্যতম উদাহরণ।

সাইফ আলি খানকারিনা কাপুরবলিউড সেলেব আপডেটবাইক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার