Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অরিজিৎ থেকে হানি সিং, ককরোচদের পাশে বলিউড তারকারা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:২৩
অরিজিৎ থেকে হানি সিং, ককরোচদের পাশে বলিউড তারকারা

বলিউডের একাধিক শিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি জানিয়েছেন সংহতি

ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েক সপ্তাহে ছাত্র-যুবদের আন্দোলনকে ঘিরে যে সংঘাতের ছবি সামনে এসেছে, তা শুধু রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়নি, প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার নিয়েও। হাতে জাতীয় পতাকা, মুখে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি, আর তার মাঝেই পুলিশের ব্যারিকেড, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান এবং ব্যাপক আটক। যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে ছড়িয়ে পড়া সেই ছবিগুলো এখন নাড়া দিচ্ছে রাজনৈতিক ও সামাজিক বিবেককে। এই আবহেই দেশের সাংস্কৃতিক জগতের বহু মানুষ নীরব না থেকে রাস্তায় নামা তরুণদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে বলিউডের একাধিক শিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি জানিয়েছেন সংহতি।

কেউ সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন, কেউ নিজেদের অনুষ্ঠান বাতিল করেছেন, কেউ আবার পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছেন সরাসরি। অন্যদিকে, ইন্ডাস্ট্রির বহু বড় মুখ এখনো পর্যন্ত নীরব। আর সেই নীরবতাও এখন জনপরিসরে আলোচনার বিষয়।

আরও পড়ুন

১৮ বছর বয়সে না ফেরার দেশে ‘গডজিলা ভার্সেস কং’খ্যাত শিশুশিল্পী

২২ জুলাই ২০২৬



ছাত্র আন্দোলনের পক্ষে বলিউডের সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম ছিল সংগীতশিল্পী অরিজিৎ সিং-এর বার্তা। খুব সংক্ষিপ্ত অথচ আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের দেশের তরুণরা অমর। ঈশ্বর তাদের শক্তি দিন।’ আন্দোলনরত হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে এই বার্তা ছিল এক গুরুত্বপূর্ণ নৈতিক সমর্থন। কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন যখন যুবসমাজের পাশে দাঁড়ান, তখন সেই বার্তার প্রভাবও বহু গুণ বেড়ে যায়।

অরিজিতের পরেই সামনে আসে হানি সিং-এর অবস্থান। দীর্ঘদিন ধরে মূলধারার বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত এই র‌্যাপার ও সংগীতশিল্পী শুধু সমর্থনের বার্তাই দেননি, নিজের নতুন গান ‘মুনলাইটের’ টিজার প্রকাশও স্থগিত করেন। তার বক্তব্য ছিল, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণদের অনুভূতির প্রতি সম্মান দেখানোই বেশি জরুরি।

একই পথে হাঁটেন জনপ্রিয় গায়ক আরমান মালিক। ২২ জুলাই তার নতুন গান প্রকাশ পাওয়ার কথা ছিল। ঘটনাচক্রে সেই দিনই ছিল তার জন্মদিন। কিন্তু আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গান প্রকাশ করবেন না তিনি। ভিডিও বার্তায় আরমান জানান, বর্তমান পরিস্থিতিতে উৎসবের আবহ তৈরি করার মতো মানসিক অবস্থায় তিনি নেই। তাই গান প্রকাশ আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিল্পীর এই অবস্থানও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে।

তবে প্রতিবাদের কণ্ঠস্বর শুধু সংগীতজগতেই সীমাবদ্ধ ছিল না। বলিউডের প্রবীণ এবং সমকালীন শিল্পীদের একটি বড় অংশও প্রকাশ্যে সরব হয়েছেন। শাবানা আজমি, প্রকাশ রাজ, দিয়া মির্জা, হুমা কুরেশি, বির দাস, সোনু সুদ, সোহা আলি খান, অদিতি রাও হায়দরি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, আলি ফজল, ফাতিমা সানা শেখ, নাফিসা আলি, সোনি রাজদান, স্বানন্দ কিরকিরেসহ একাধিক শিল্পী ছাত্রদের প্রতি সংহতি জানিয়েছেন। তাদের অনেকেই প্রশ্ন তুলেছেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব কি লাঠিচার্জ হতে পারে?

যন্তর মন্তরে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি সংহতি প্রকাশ করেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা-পরিচালক প্রকাশ রাজ, কৌতুকশিল্পী কুনাল কামরা এবং অভিনেত্রী স্বরা ভাস্কর। শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষে সওয়াল করেন তারা। শাবানা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, অনশনরতদের পাশে বসেন। প্রকাশ রাজও মঞ্চে উঠে বলেছেন, ‘আমি আপনাদের সঙ্গেই আছি।’

এই তালিকায় আরও উল্লেখযোগ্য নাম দিলজিৎ দোসাঞ্জ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ছাত্রদের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত ছিল না। এমন মন্তব্যের জন্য তাচকে আবারও ‘দেশবিরোধী’ বলা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবু নিজের অবস্থান থেকে সরে আসেননি। তার বক্তব্য, মতপ্রকাশের অধিকার কোনো সরকারের দয়া নয়, তা নাগরিকের সাংবিধানিক অধিকার।
আরও পড়ুন

সার্জারির গুঞ্জন উড়িয়ে দিলেন অমিতাভ, বললেন ‘আমি সম্পূর্ণ সুস্থ’

২২ জুলাই ২০২৬

ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থনের নজির নতুন নয়। কৃষক আন্দোলন থেকে শুরু করে নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলন কিংবা বিভিন্ন সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও শিল্পীদের একাংশ প্রতিবাদী ভূমিকা নিয়েছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক মাধ্যমের আক্রমণাত্মক পরিবেশের কারণে বহু শিল্পী প্রকাশ্যে মত প্রকাশ করা থেকে দূরে সরে গিয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। ফলে বর্তমান পরিস্থিতিতে যারা মুখ খুলেছেন, আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাদের অবস্থান।

তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বলিউডের বহু প্রথম সারির তারকাকে ঘিরে। যাদের কোটি কোটি অনুরাগী, যাদের একটি পোস্ট মুহূর্তে লাখো মানুষের কাছে পৌঁছে যায়, তাদের বড় অংশ এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, সমাজের সংকটময় মুহূর্তে এই নীরবতা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক ও বাণিজ্যিক হিসাব-নিকাশ? যদিও অন্য একটি অংশের মত, শিল্পীদের ওপর কোনো নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান নেওয়ার বাধ্যবাধকতা নেই।

বলিউডককরোচ আন্দোলনসংহতিঅরিজিৎ সিংহানি সিং
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    ২২ জুলাই ২০২৬, ০২:৩২

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩১

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২২ জুলাই ২০২৬, ০৮:২৫

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    ২২ জুলাই ২০২৬, ০৭:২০

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    ২২ জুলাই ২০২৬, ০৮:০৫

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    ২২ জুলাই ২০২৬, ০৯:১৫

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ১১:১৯

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪

    advertiseadvertise