Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

১৮ বছর বয়সে না ফেরার দেশে ‘গডজিলা ভার্সেস কং’খ্যাত শিশুশিল্পী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৪
১৮ বছর বয়সে না ফেরার দেশে ‘গডজিলা ভার্সেস কং’খ্যাত শিশুশিল্পী

কাইলি হটলে

বিশ্বজুড়ে ঝড় তোলা মেগা ব্লকবাস্টার সিনেমা ‘গডজিলা ভার্সেস কং’-এর খুদে তারকা কাইলি হটলে আর নেই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডরিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ বছর বয়সী এই উঠতি অভিনেত্রী।

তার এই অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিনেমা অনুরাগী ও হলিউড সহকর্মীরা।

কাইলি ও তার বাবা উভয়ই বাক-শ্রবণপ্রতিবন্ধী। কাইলির বাবা জোশুয়া হটলে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটি ফেসবুক লাইভে এসে একমাত্র মেয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

আন্তর্জাতিক বিনোদন মাধ্যম টিএমজেড-কে তিনি জানান, মর্মান্তিক সেই খবর পাওয়ার পর মেয়ের মরদেহ গ্রহণ করতে তিনি টেক্সাস থেকে ফ্রেডরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এছাড়া কাইলি যে স্কুলে পড়াশোনা করতেন, সেই ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করে একটি বার্তা পোস্ট করেছে।

আরও পড়ুন

রাজকুমারী মিয়া হয়ে আবারও ফিরছেন অ্যান হ্যাথাওয়ে

২১ জুলাই ২০২৬

সেখানে তারা কাইলির পরিবারের এই কঠিন সময়ে সবাইকে তাদের পাশে থাকার এবং দুর্ঘটনাটি নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা না ছড়ানোর বিনীত অনুরোধ জানিয়েছে।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমায় ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছিলেন কাইলি। ছবিতে দেখা যায়, কথা বলতে না পারা এক এতিম মেয়ে কীভাবে দৈত্যাকার ‘কং’-এর সাথে এক ভালোবাসার বন্ধন তৈরি করে এবং নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে তার সাথে যোগাযোগ স্থাপন করে।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের সিক্যুয়েল ‘গডজিলা ভার্সেস কং: দ্য নিউ এম্পায়ার’-এও তাকে একই চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখা যায়।

এই দ্বিতীয় সিনেমার জন্য সেরা তরুণ শিল্পী হিসেবে মর্যাদাপূর্ণ ‘স্যাটার্ন অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

ছোট্ট বয়সেই রুপালি পর্দায় অসাধারণ অভিনয় দিয়ে কোটি মানুষের মন জয় করে নেওয়া এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর এমন করুণ বিদায় সত্যি মেনে নেওয়া কঠিন।

কাইলি হটলেগডজিলা ভার্সেস কংহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ছয় দফা না মানলে এক দফা

    ছয় দফা না মানলে এক দফা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise