Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

রাজকুমারী মিয়া হয়ে আবারও ফিরছেন অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৩০
রাজকুমারী মিয়া হয়ে আবারও ফিরছেন অ্যান হ্যাথাওয়ে

রাজকুমারী মিয়া চরিত্রে অ্যান হ্যাথাওয়ে

দুই দশক আগে রুপালি পর্দায় মুক্তি পেয়েছিল ডিজনির কালজয়ী সিনেমা ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’। এক সাধারণ স্কুলছাত্রীর হুট করে ইউরোপের এক কল্পিত দেশের রাজকুমারী হয়ে ওঠার গল্প জয় করেছিল কোটি কোটি মানুষের মন।

এরপর ২০০৪ সালে এর দ্বিতীয় পর্ব এলেও দীর্ঘদিন আটকে ছিল এর তৃতীয় পর্বের কাজ। তবে নস্টালজিয়ায় ভোগা দর্শকদের জন্য এবার দারুণ এক সুখবর দিলেন ছবির প্রধান তারকা অ্যান হ্যাথাওয়ে! চিত্রনাট্যের নতুন অগ্রগতি নিয়ে অবশেষে ফিরছে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ ৩’।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-র প্রচারণায় এসে এক সাক্ষাৎকারে অ্যান হ্যাথাওয়ে জানিয়েছেন, ছবিটির আগের স্ক্রিপ্টটি পুরোপুরি বাতিল করে নতুন করে গল্প লেখা হয়েছে। তিনি বলেছেন, ‘পুরনো স্ক্রিপ্ট ফেলে নতুন করে শুরু করাটা হয়তো ভক্তদের জন্য খুব আনন্দের খবর নয়, তবে আমি আশ্বস্ত করতে পারি যে এবার আমরা একদম সঠিক ট্র্যাকে আছি। নতুন গল্পটা সত্যিই চমৎকার হচ্ছে এবং আমরা সবাই এটা নিয়ে ভীষণ আশাবাদী।’


আরও পড়ুন

‘ডেডপুল’ নিয়ে বড় ঘোষণা দিলেন রায়ান রেনল্ডস

২১ জুলাই ২০২৬



প্রযোজনা সংস্থা জানিয়েছে, এবারের তৃতীয় পর্বটি পরিচালনা করছেন অ্যাডেল লিম। এই পর্বে আর কোনো কিশোরী রাজকুমারী নয়, বরং প্রৌঢ় ও পরিপক্ব এক রানী হিসেবে ‘জেনেভিয়া’ রাজ্য পরিচালনা করতে দেখা যাবে অ্যান হ্যাথাওয়ের চরিত্র ‘মিয়া থার্মোপলিস’-কে।

গল্প রেডি হলেও এখনই শুরু হচ্ছে না এর শুটিং। এর পেছনে রয়েছে অ্যান হ্যাথাওয়ের ব্যক্তিগত জীবনের এক বড় আনন্দের সংবাদ। সাক্ষাৎকারে তিনি হাসতে হাসতে জানান, তিনি এখন তার তৃতীয় সন্তানকে পৃথিবীতে আনার অপেক্ষায় আছেন!

অ্যান বলেছেন, ‘আমি এখন আমার তিন নম্বর সন্তানকে কোলে নেওয়ার অপেক্ষায় আছি। তাই ঠিক কোন তারিখ থেকে এই সিনেমার শুটিং শুরু করতে পারব, তা এখনই বলা যাচ্ছে না।’

এদিকে ব্যক্তিগত সুখবরের পাশাপাশি ক্যারিয়ারের দিক থেকেও দুর্দান্ত সময় পার করছেন ৪৩ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ও তার অভিনীত বিগ বাজেট মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’।

প্রথম সপ্তাহান্তেই বিশ্ব জুড়ে ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে ছবিটি। ছবিতে অ্যান হ্যাথাওয়ে ছাড়া আরও অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসনের মতো শীর্ষ হলিউড তারকারা।

অ্যান হ্যাথাওয়েদ্য প্রিন্সেস ডায়েরিজ ৩হলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ছয় দফা না মানলে এক দফা

    ছয় দফা না মানলে এক দফা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    advertiseadvertise