Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘ডেডপুল’ নিয়ে বড় ঘোষণা দিলেন রায়ান রেনল্ডস

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩৭
‘ডেডপুল’ নিয়ে বড় ঘোষণা দিলেন রায়ান রেনল্ডস

আবারও পর্দায় ফিরছে ‘ডেডপুল’

মার্ভেল ভক্তদের জন্য একের পর এক সুখবর আসছে। আবারও বড় পর্দায় দেখা মিলবে মার্ভেলের সবচেয়ে জনপ্রিয় ও মুখফটকা চরিত্র ‘ডেডপুল’-এর।

গত কয়েক মাস ধরে এমসিইউতে ওয়েড উইলসনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও, অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন খোদ রায়ান রেনল্ডস। তিনি নিশ্চিত করেছেন, ডেডপুলের নতুন প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে!

ফ্যানাটিকস ফেস্টে আয়োজিত এক অনুষ্ঠানে রায়ান রেনল্ডস স্পষ্ট জানান, ডেডপুল চরিত্রটি এখনই শেষ হয়ে যাচ্ছে না। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কমিকসের দারুণ কিছু অংশ এখনও সিনেমায় আনা বাকি রয়ে গেছে। সামনে অনেক কিছু আসছে এবং শেষ পর্যন্ত আরেকটি ডেডপুল সিনেমা অবশ্যই আসবে।’

এটি ‘ডেডপুল ৪’ হবে নাকি অন্য কোনো সিক্যুয়েল তা স্পষ্ট না করলেও, ভক্তদের নতুন অ্যাডভেঞ্চারের আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন

‘দেশবিরোধী’ তকমার ভয় নেই, সিজেপির পাশে দিলজিৎ দোসাঞ্জ

২১ জুলাই ২০২৬

মজার বিষয় হলো, রেনল্ডস কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সবসময় ডেডপুলকে একক নায়ক হিসেবে না দেখে বড় কোনো সুপারহিরো দলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে চান।

এরপর থেকেই গুঞ্জন জোরালো হয়েছে যে, পরবর্তী চলচ্চিত্রে হয়তো ডেডপুলকে এককভাবে নয়, বরং মার্ভেলের বহু প্রতীক্ষিত ‘এক্স-মেন’ দলের মিউট্যান্টদের সঙ্গে একসাথে অ্যাকশনে দেখা যাবে।

পরবর্তী একক সিনেমার আগেই এই বছর এক বিশাল ধামাকা নিয়ে আসছেন রেনল্ডস। ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া মার্ভেলের মেগা প্রজেক্ট ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ডেডপুল হিসেবে তার ফেরার জোর সম্ভাবনা রয়েছে।

যদিও মার্ভেল এখনও অফিসিয়াল ঘোষণা দেয়নি, তবে বিনোদন মাধ্যমের খবর অনুযায়ী, রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডক্টর ডুম’ চরিত্রটির বিরুদ্ধে লড়তে ক্রিস হেমসোয়ার্থের থর এবং ফ্যান্টাস্টিক ফোরের পাশাপাশি ডেডপুলকেও মাঠে নামাবে মার্ভেল স্টুডিওস।

২০১৬ সালে প্রথমবার পর্দায় আসার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন রায়ান রেনল্ডসের ডেডপুল। আর ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর বিশাল বক্স অফিস সাফল্যের পর এবার নতুন পর্বের জন্য প্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্ভেলপ্রেমীরা।

ডেডপুলরায়ান রেনল্ডসমার্ভেল সুপারহিরো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই