Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অঞ্জলি কুলথের অনুপ্রেরণায় কঙ্গনার ‘ভারত ভাগ্য বিধাতা’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৪:৩৬
অঞ্জলি কুলথের অনুপ্রেরণায় কঙ্গনার ‘ভারত ভাগ্য বিধাতা’

সংগৃহীত ছবি

২০০৮ সালের ২৬ নভেম্বর, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বুকে নেমে এসেছিল ইতিহাসের অন্যতম নৃশংস ও অন্ধকারতম কালো রাত। পাকিস্তানি জঙ্গি আজমল কাসাব আর তার দলবলের নির্বিচার গুলিতে কেঁপে উঠেছিল তাজ হোটেল থেকে শুরু করে সিএসটি রেলওয়ে স্টেশন। কিন্তু সেই রক্তের হোলি খেলার মাঝেও ছমছমে অন্ধকার কামা হাসপাতালে তৈরি হয়েছিল এক মানবিক রূপকথা! নিজের জীবন বাজি রেখে একা হাতে ২০ জন অন্তঃসত্ত্বা মায়ের প্রাণ বাঁচিয়েছিলেন এক সাহসী নার্স, যার নাম অঞ্জলি কুলথে। ১৮ বছর পর, পর্দার আড়ালে থাকা সেই ‘আনসাং হিরো’র অবিশ্বাস্য বাস্তব গল্প এবার সেলুলয়েডের পর্দায় নিয়ে আসছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত, তার আগামী সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’-তে।
সেদিন রাতে সিএসটি স্টেশনে তাণ্ডব চালিয়ে পুলিশ ও আর্মিকে ফাঁকি দিতে দিতে কামা হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছিল কাসাব ও আবু ইসমাইল। চারদিকে তখন শুধু গুলির আওয়াজ আর আর্তনাদ। হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে তখন ভর্তি প্রায় ২০ জন প্রসববেদনায় ছটফট করা মা। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে পালিয়ে যেতেন, কিন্তু নার্স অঞ্জলি কুলথে দমে যাননি। তিনি অত্যন্ত ঠাণ্ডা মাথায় সব মা এবং তাদের আত্মীয়দের টেনেহিঁচড়ে এনে একটি ছোট্ট স্টোররুমে ঢোকান। ঘরের সব আলো নিভিয়ে, সবাইকে মুখে হাত দিয়ে চুপ করে থাকতে বলেন। বাইরে তখন দরজায় বুলেটের আঘাত আর জঙ্গিদের চিৎকার! টানা কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ভোরবেলা সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এই সাহসী নারী।

আরও পড়ুন

প্রথম পর্বের পর ‘লোকাহ ২’ ঘিরে নতুন চ্যালেঞ্জ

০৭ জুন ২০২৬

শুধু হাসপাতালের ভেতরেই নয়, বাইরে এসেও অনন্য সাহসিকতার পরিচয় দেন অঞ্জলি। হামলা পরবর্তী সরকারি তদন্তে তিনি প্রধান সাক্ষী হিসেবে আদালতে দাঁড়িয়ে কাসাবকে শনাক্ত করেন এবং হাসপাতালের সেই ভয়ংকর রাতের বিবরণ দেন, যা পরবর্তীকালে কাসাবের ফাঁসির রায় কার্যকর করতে আইনগতভাবে দারুণ সাহায্য করেছিল।

এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’র ট্রেলার, যেখানে নার্সের পোশাকে কঙ্গনা রানাউতের অভিনয় নেটিজেনদের গায়ে কাঁটা দিয়েছে। সিনেমাটি প্রসঙ্গে মেকাররা জানিয়েছেন, ২৬/১১ মানেই আমরা শুধু তাজ হোটেল বা কমান্ডোদের অপারেশন বুঝি। কিন্তু সেই রাতে হাসপাতালের সাধারণ নার্স, ওয়ার্ড বয় আর সুইপাররা যে মানবিক দেয়াল তুলে ধরেছিলেন, এই ছবি তাদের প্রতি এক পরম শ্রদ্ধাঞ্জলি।

ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া এই সাহসী চরিত্রের গল্প কঙ্গনার হাত ধরে সাধারণ মানুষের মণিকোঠায় কতটা জায়গা করে নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।


অঞ্জলি কুলথেকঙ্গনা রানাউতভারত ভাগ্য বিধাতাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা