Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ঈদের ছুটিতে দেখার মতো বলিউডের ৬ কালজয়ী সিনেমা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৪:০৮
ঈদের ছুটিতে দেখার মতো বলিউডের ৬ কালজয়ী সিনেমা

গ্রাফিকস: আগামীর সময়

ভারতীয় সিনেমার ইতিহাসে বলিউড উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় ও দর্শকপ্রিয় চলচ্চিত্র। তবে কিছু সিনেমা আছে, যেগুলো সময়ের সঙ্গে পুরনো হলেও দর্শকদের আগ্রহ একটুও কমেনি। শক্তিশালী গল্প, অভিনয়, সংগীত এবং নির্মাণশৈলীর কারণে এসব সিনেমা বারবার দেখলেও নতুন অনুভূতি তৈরি করে।

রোমান্স, ড্রামা, কমেডি কিংবা সামাজিক বার্তা, ভিন্ন স্বাদের দর্শকদের জন্য এখানে রয়েছে বলিউডের পাঁচটি কালজয়ী সিনেমা। ঈদের ছুটিতে দেখে নিতে পারেন এই সিনেমাগুলো। পাওয়া যাবে বিভিন্ন ওটিটি ও ইউটিউবে।

১. থ্রি ইডিয়টস

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সিনেমাগুলোর একটি এটি। পরিচালক রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমায় শিক্ষাব্যবস্থা, বন্ধুত্ব এবং জীবনের স্বপ্নকে দারুণভাবে তুলে ধরা হয়েছে। আমির খান, আর মাধবন এবং শর্মান যোশির অভিনয় সিনেমাটিকে আরও প্রাণবন্ত করেছে। ‘অল ইজ ওয়েল’ সংলাপটি এখনো দর্শকদের মনে গেঁথে আছে।

২. দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

রোমান্টিক সিনেমার কথা উঠলে এই চলচ্চিত্রের নাম না বললেই নয়। শাহরুখ খান ও কাজল অভিনীত এই সিনেমা নব্বইয়ের দশকে বলিউডে নতুন এক রোমান্টিক যুগের সূচনা করেছিল। ইউরোপ ভ্রমণ থেকে শুরু করে পরিবার ও ভালোবাসার আবেগঘন গল্প দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। মুক্তির বহু বছর পরও সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

৩. লাগান

ক্রিকেট, দেশপ্রেম এবং সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা বলিউডের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে ধরা হয়। ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটিতে দেখানো হয়েছে, কীভাবে একদল গ্রামবাসী ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলতে নামে নিজেদের কর মওকুফের জন্য। আমির খান অভিনীত এই চলচ্চিত্র অস্কারেও মনোনয়ন পেয়েছিল। দীর্ঘ সময়ের সিনেমা হলেও এর গল্প ও আবেগ দর্শকদের ধরে রাখে শেষ পর্যন্ত।

৪. জিন্দেগি না মিলেগি দোবারা

বন্ধুত্ব, ভ্রমণ এবং জীবনকে নতুনভাবে আবিষ্কারের গল্প নিয়ে তৈরি এই সিনেমা তরুণ দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। হৃত্বিক রোশন, ফারহান আখতার এবং অভয় দেওল অভিনীত এই চলচ্চিত্রে স্পেন ভ্রমণের মধ্য দিয়ে তিন বন্ধুর জীবনের নানা পরিবর্তন তুলে ধরা হয়েছে। সিনেমাটির গান, সিনেমাটোগ্রাফি এবং জীবন নিয়ে ইতিবাচক বার্তা দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

৫. কুইন

নারীকেন্দ্রিক বলিউড সিনেমার তালিকায় এটি অন্যতম সফল একটি চলচ্চিত্র। কঙ্গনা রানৌত অভিনীত এই সিনেমায় এক সাধারণ মেয়ের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প তুলে ধরা হয়েছে। বিয়ের আগে হবু স্বামী সম্পর্ক ভেঙে দিলে একাই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। সেই ভ্রমণই বদলে দেয় তার জীবন ও দৃষ্টিভঙ্গি। সহজ গল্প, হাস্যরস এবং অনুপ্রেরণামূলক উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

৬. তেরে নাম

তেরে নাম বলিউডের একটি কালজয়ী রোমান্টিক ট্র্যাজিক চলচ্চিত্র, যা ২০০৩ সালে মুক্তি পায়। পরিচালক সতীশ কৌশিক নির্মিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন সালমান খান এবং ভূমিকা চাওলা। গল্পে দেখা যায়, রাধে মোহন নামের এক রাগী কিন্তু হৃদয়বান যুবকের একতরফা প্রেমের করুণ পরিণতি। কলেজ ছাত্রী নির্জারার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে আবেগ, ভালোবাসা ও ট্র্যাজেডির দিকে এগিয়ে যায়।

মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে এবং আজও দর্শকদের কাছে একটি কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। সিনেমাটির আবেগঘন দৃশ্য, গান এবং গল্প বলার ধরন এটিকে সময়ের পরীক্ষায় টিকে থাকা এক অনন্য সৃষ্টি করে তুলেছে।


আরও পড়ুন

ঈদের ছুটিতে দেখতে পারেন এই ৫ বিশ্বমানের সিনেমা

২৯ মে ২০২৬



সালমান খানশাহরুখতেরে নামথ্রি ইডিয়টসদিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেজিন্দেগি না মিলেগি দোবারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise