Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

ঈদের ছুটিতে দেখতে পারেন এই ৫ বিশ্বমানের সিনেমা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৩:৪৫
ঈদের ছুটিতে দেখতে পারেন এই ৫ বিশ্বমানের সিনেমা

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন সিনেমা ও সিরিজ। তবে কিছু চলচ্চিত্র আছে, যেসব মুক্তির পর বহু বছর পেরিয়ে গেলেও দর্শকদের আগ্রহ কমেনি। শক্তিশালী গল্প, অভিনয়, নির্মাণশৈলী এবং আবেগঘন উপস্থাপনার কারণে এসব সিনেমা এখনো বিশ্ব জুড়ে দর্শকদের কাছে সমান জনপ্রিয়। অ্যাকশন, রহস্য, ড্রামা কিংবা ক্রাইম, ভিন্ন ভিন্ন স্বাদের দর্শকদের জন্য দেওয়া হলো পাঁচটি আলোচিত সিনেমার তালিকা। ঈদের ছুটিতে দেখে নিতে পারেন সিনেমাগুলো।

১. এক্সট্রাকশন (Extraction)

অ্যাকশনপ্রেমীদের জন্য এটি নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিনেমা। ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এই চলচ্চিত্রে একজন ভাড়াটে সেনার গল্প তুলে ধরা হয়েছে। যাকে অপহৃত এক কিশোরকে উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির বেশ কিছু অংশ ঢাকাকে ঘিরে তৈরি করা হয়েছে। বিশেষ করে টানা অ্যাকশন সিকোয়েন্স এবং একটানা শটের মতো ধারণ করা দৃশ্যগুলো দর্শকদের আলাদা অভিজ্ঞতা দেয়। মুক্তির পর সিনেমাটি বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২. গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি (Glass Onion: A Knives Out Mystery)

রহস্য ও বুদ্ধিদীপ্ত গল্প পছন্দ হলে এই সিনেমাটি হতে পারে দারুণ পছন্দ। এতে বিখ্যাত গোয়েন্দা বেনয়েট ব্ল্যাঙ্ক চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। ধনী এক প্রযুক্তি উদ্যোক্তার আমন্ত্রণে কয়েকজন বন্ধু গ্রিক দ্বীপে বেড়াতে গেলে শুরু হয় রহস্যের জট। ধীরে ধীরে বেরিয়ে আসে প্রতারণা, লুকানো সম্পর্ক এবং হত্যার পরিকল্পনা। রহস্যের পাশাপাশি এতে রয়েছে ব্যঙ্গ ও হাস্যরসও।

৩. ম্যারেজ স্টোরি (Marriage Story)

সম্পর্কের টানাপড়েন ও বাস্তব জীবনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি সমসাময়িক ড্রামা ঘরানার অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়। পরিচালক নোয়া বাউম্বাখ নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেন। এতে এক দম্পতির বিবাহবিচ্ছেদ, সন্তানের দায়িত্ব এবং মানসিক দূরত্বের গল্প তুলে ধরা হয়েছে। অ্যাডাম ড্রাইভার ও স্কারলেট জোহানসনের অভিনয় সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

৪. দ্য আইরিশম্যান (The Irishman)

ক্রাইম ও গ্যাংস্টারধর্মী সিনেমা পছন্দ হলে এটি অবশ্যই দেখার মতো। কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেজি পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, আল পাচিনো এবং জো পেসি। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সিনেমায় আমেরিকার মাফিয়া জগৎ, রাজনৈতিক প্রভাব এবং অপরাধের অন্ধকার বাস্তবতা তুলে ধরা হয়েছে। অভিনয় ও নির্মাণশৈলীর কারণে এটি সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা পায়।

৫. রোমা (Roma)

অস্কারজয়ী এই সাদাকালো চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আলফনসো কুয়ারন। এতে ১৯৭০-এর দশকের মেক্সিকোর এক মধ্যবিত্ত পরিবারের গৃহপরিচারিকার জীবন তুলে ধরা হয়েছে। সাধারণ গল্প হলেও এর আবেগ, নিঃসঙ্গতা এবং মানবিক সম্পর্কের উপস্থাপন দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। মুক্তির পর সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং একাধিক অস্কার জিতে নেয়।

এক্সট্রাকশনগ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রিম্যারেজ স্টোরিনেটফ্লিক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise