Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ইমতিয়াজ আলির সামনে অপ্রস্তুত শর্বরী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৫:২১
ইমতিয়াজ আলির সামনে অপ্রস্তুত শর্বরী

ইমতিয়াজ আলী ও শর্বরী ওয়াঘ। ছবিঃ ইনস্টাগ্রাম

বলিউডের মাস্টারমেকার ইমতিয়াজ আলির সামনে পড়লে বাঘা বাঘা অভিনেতারাও যেখানে একটু গম্ভীর হয়ে যান, সেখানে প্রথম দেখাতেই তার সামনে অবিরাম বকবক করে এসেছিলেন নতুন প্রজন্মের সেনসেশন শর্বরী ওয়াঘ! আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলির বহু প্রতীক্ষিত রোমান্টিক পিরিয়ড ড্রমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। আর এই ছবির মুক্তির ঠিক দুদিন আগে, পরিচালকের সঙ্গে প্রথম দেখার এক চরম অস্বস্তিকর ও মজার অভিজ্ঞতা ফাঁস করলেন শর্বরী।
ছবিঃ ইনস্টাগ্রামসম্প্রতি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে শর্বরী জানালেন, ইমতিয়াজ আলির মতো গুণী মানুষের সঙ্গে প্রথম মিটিংয়ে তিনি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে স্নায়ুর চাপ সামলাতে একটানা কথা বলা শুরু করেন। শর্বরীর ভাষায়, ‘আমার মনে আছে প্রথম দিন স্যারের সামনে গিয়ে আমি বড্ড বেশি কথা বলে ফেলেছিলাম। আসলে ঘরের ভেতর কোনো নীরবতা তৈরি হলেই আমার ভয় লাগছিল যে, ইমতিয়াজ স্যার না জানি মনে মনে কী ভাবছেন! ওনাকে বেশি ভাবার সুযোগ না দিতেই আমি অনর্গল যা মুখে আসছিল বলে যাচ্ছিলাম।’

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা?

১০ জুন ২০২৬

তবে শর্বরীর এই চঞ্চল স্বভাবকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছিলেন ইমতিয়াজ আলি এবং ছবির অন্য লিড হিরো ভেদাং রায়না। ইমতিয়াজ জানালেন, সেটে সবার এনার্জি মিলেমিশেই একটা সুন্দর কাজ তৈরি হয়।


ছবিঃ ইনস্টাগ্রামইমতিয়াজ আলির সিনেমা মানেই এক চিরন্তন প্রেমের গল্প, যা এবার দেশভাগের পটভূমিতে তৈরি হয়েছে। ছবিটির ট্রেলার এরই মধ্যে নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে। দিলজিৎ দোসাঞ্জ ও নাসিরুদ্দিন শাহর মতো পাওয়ারহাউজ অভিনেতাদের পাশাপাশি এই ছবিতে ভেদাং ও শর্বরীর কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। তার ওপর এই সিনেমার মিউজিক করেছেন এ. আর. রহমান এবং লিরিক্স লিখেছেন ইরশাদ কামিল। ‘রকস্টার’ বা ‘তামাশা’-র পর এই ত্রয়ীর পুনর্মিলন মানেই যে মিউজিক্যাল ধামাকা, তা ছবির গানগুলোই প্রমাণ করছে।


ছবিঃ ইনস্টাগ্রামশর্বরীর কপাল এখন সত্যিই দারুণ চলছে! একদিকে যখন ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ মুক্তির অপেক্ষায়, ঠিক আজই মুক্তি পেয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-র অফিসিয়াল টিজার। টিজারে আলিয়া ভাটকে তার ১৮তম জন্মদিনে এক দুর্দান্ত মিশন স্পট করে দেন তার অন-স্ক্রিন বাবা ববি দেওল। এরপর আলিয়াকে পুরো ‘জন উইক’ স্টাইলে রুদ্ধশ্বাস অ্যাকশন ও মারামারি করতে দেখা গেছে।


ছবিঃ ইনস্টাগ্রামতবে টিজারটি সুপারহিট হলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তরা কিছুটা মন খারাপ করেছেন। কারণ আলিয়া ভাট ও ববি দেওলের ঝলক দেখা গেলেও, ছবির অন্যতম প্রধান হিরোইন শর্বরীর একটা সিঙ্গেল শটও এই টিজারে রাখা হয়নি। ভক্তদের দাবি, মেকাররা নিশ্চয়ই শর্বরীর লুকটি সারপ্রাইজ হিসেবে পরের ট্রেলারের জন্য জমিয়ে রেখেছেন!



রোমান্টিক ড্রমা থেকে শুরু করে ভরপুর স্পাই অ্যাকশন, ২০২৬-এর এই জুন মাসে বক্স অফিসে পুরোপুরি রাজত্ব করতে তৈরি লেডি ‘আলফা’ শর্বরী!


শর্বরী ওয়াঘইমতিয়াজ আলীম্যায় ওয়াপাস আউঙ্গাসিনেমাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ