Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’, বদলাচ্ছে মুখ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:৪৪
ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’, বদলাচ্ছে মুখ

সালমান খান ও উর্মিলা

পুরনো নস্টালজিয়া আর নতুন যুগের প্রযুক্তির মেলবন্ধনে ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটতে যাচ্ছে! যারা ভাবছিলেন বলিউডের সিক্যুয়েল বা ইউনিভার্সের ট্রেন বোধহয় এবার একটু থিতু হবে, তাদের জন্য ইরোস ইনোভেশন নিয়ে এলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রজেক্ট। সালমান খানের ‘রাধে’ কিংবা উর্মিলা মাতন্ডকরের সেই আইকনিক ‘রঙ্গিলা’ গার্লের ম্যাজিক আবারও পর্দায় ফিরছে। তবে সিক্যুয়েল আসলেও বদলে যাচ্ছে ছবির চেনা মুখগুলো!

লন্ডন টেক উইকে ইরোস ঘোষণা করেছে তাদের নতুন প্রজেক্ট ‘ইরোস ইউনিভার্স’-এর। যার অধীনে বলিউডের ৬টি কাল্ট ক্লাসিক সিনেমার রিমেক বা নতুন ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে। তালিকায় আছে— তেরে নাম, রঙ্গিলা, ইংলিশ ভিংলিশ, দেশি বয়েজ, ফোবিয়া এবং তনু ওয়েডস মনু ৩।

তবে মেকাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এগুলো সরাসরি সিক্যুয়েল বা আগের গল্পের কন্টিনিউয়েশন নয়, বরং এগুলোকে বলা হচ্ছে ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’। অর্থাৎ, গল্প এবং ইউনিভার্স এক থাকলেও বদলে যাবে মূল চরিত্র ও অভিনেতা। ফলে ২০০৩ সালের সেই ভাঙা হৃদয়ের প্রেমিক ‘রাধে’ (সালমান খান) কিংবা ১৯৯৫ সালের সেই গ্ল্যামারাস উর্মিলা মাতন্ডকর এবং আমির খানকে হয়তো আর এই নতুন পার্টে দেখা যাবে না। নতুন কাস্টের কাঁধেই উঠবে এই নস্টালজিক ছবিগুলোর দায়িত্ব।

আরও পড়ুন

জং কিয়ং-হো ও সুয়ংয়ের ১৪ বছরের সম্পর্কে ইতি, মন খারাপ ভক্তদের

১১ জুন ২০২৬

শুধু পুরনো ছবিই নয়, মার্ভেলের থর কিংবা আয়রনম্যানের মতো ভারতের নিজস্ব পৌরাণিক দেব-দেবী ও বীরদের নিয়ে ইরোস তৈরি করতে যাচ্ছে ‘ইরোস ব্রহ্মাণ্ড’। এটি সম্পূর্ণ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি সিনেমাটিক ইউনিভার্স হবে। যেখানে ভারতীয় লোককথা ও পুরাণ থেকে অনুপ্রাণিত হয়ে ৯টি সিনেমা তৈরি হবে। যার মধ্যে ‘নন্দী – ওয়ার অব কৈলাসা’, ‘দ্বারকা: গেটওয়ে টু দ্য ইউনিভার্স’, ‘মহাভারত ৫০০০ এ.ডি.’ এবং ‘মনসা দেবী’র মতো মেগা প্রজেক্ট রয়েছে।

নতুন প্রজন্মের দর্শকদের কাছে পুরনো সিনেমার ক্রেজ ফিরিয়ে দিতে ইরোস শুরু করছে ‘ইরোস রিমাস্টার্ড’ প্রজেক্ট। এর প্রথম সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে সুপারস্টার রজনীকান্তের ভারতের প্রথম মোশন-ক্যাপচার ছবি ‘কোচাদাইয়ান’-কে। আধুনিক প্রযুক্তি ও চমৎকার ভিজ্যুয়াল এফেক্টস দিয়ে ছবিটিকে একদম নতুনভাবে থিয়েটারে আনা হবে।

সব মিলিয়ে ২০২৬ থেকে শুরু করে আগামী কয়েক বছর বড় পর্দা, অ্যানিমেশন এবং ওটিটি দুনিয়া কাঁপাতে পুরো প্রস্তুত ইরোস ইউনিভার্স।




উর্মিলাসালমান খানরিমেকবলিউডসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাজা শেষ, তবুও শিলং জেলে বন্দি ১৫ বাংলাদেশি

    সাজা শেষ, তবুও শিলং জেলে বন্দি ১৫ বাংলাদেশি

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’