Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

এমজিআর থেকে জয়ললিতা, মুখ্যমন্ত্রী হয়েছেন দক্ষিণী যেসব তারকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৩:২৫
এমজিআর থেকে জয়ললিতা, মুখ্যমন্ত্রী হয়েছেন দক্ষিণী যেসব তারকা

এমজিআর, জয়ললিতা, এন. টি. রামা রাও ও জানকী রামচন্দ্রন

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে মহাতারকা থালাপতি বিজয় এক বিশাল জয়ের মাধ্যমে এখন দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন এক ইতিহাস গড়ছেন। সিনেমা আর রাজনীতির এই পুরনো মিতালি দক্ষিণ ভারতে নতুন কিছু নয়, কারণ গত কয়েক দশকে রূপালী পর্দার অনেক নায়কই বসেছেন মুখ্যমন্ত্রীর মসনদে।

এন. টি. রামা রাও

১৯৪৯ সালে ‘মানা দেশম’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করা তেলুগু মেগাস্টার এন. টি. রামা রাও বা এনটিআর ছিলেন এই পথের অন্যতম পথিকৃৎ। ১৯৮২ সালে তিনি টিডিপি দল গঠন করে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে এক বিশাল ঝড় তুলেছিলেন এবং চার মেয়াদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন।

এম. জি. রামচন্দ্রন

তামিল সিনেমার অবিসংবাদিত নেতা এম. জি. রামচন্দ্রন বা এমজিআর ১৯৩৬ সালে ‘সাথি লীলাবতী’ দিয়ে ক্যারিয়ার শুরু করে ১৩৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৫৩ সালে তিনি সি. এন. আন্নাদুরাইয়ের নেতৃত্বাধীন ডিএমকে তে যোগ দেন। ১৯৭২ সালে আন্নাদুরাইয়ের মৃত্যুর তিন বছর পর তিনি ডিএমকে ছেড়ে নিজের দোল এআইএডিএমকে প্রতিষ্ঠা করেন।

১৯৭৭ সালে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন এবং ১৯৮৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তিনি একচ্ছত্রভাবে ক্ষমতায় থেকে প্রমাণ করেছিলেন যে পর্দার নায়ক বাস্তব জীবনেও হতে পারেন গণমানুষের ত্রাতা। তার সেই আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে বারবার নির্বাচনি বৈতরণী পার হতে সাহায্য করেছিল।

জে. জয়ললিতা

এমজিআরের হাত ধরেই রাজনীতিতে আসা জয়ললিতা ১৯৬৫ সালে ‘ভেন্নিরা আদাই’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করে অসংখ্য ব্লকবাস্টার উপহার দিয়েছিলেন। ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে ছয় মেয়াদে প্রায় ১৪ বছর এই রাজ্য শাসন করেছেন।

মুথুভেল করুণানিধি 

মুথুভেল করুণানিধি পর্দার সামনে না থাকলেও ক্ষুরধার চিত্রনাট্যকার হিসেবে তামিল সিনেমার মেরুদণ্ড হয়ে ছিলেন। ১৯৫৭ সালে রাজনীতিতে পা রাখা এই জাদুকরী লেখক ১৯৬৯ সালে প্রথম মুখ্যমন্ত্রী হন এবং পাঁচ মেয়াদে প্রায় বিশ বছর তামিলনাড়ুর ভাগ্য নির্ধারণ করেছেন।

জানকী রামচন্দ্রন

সবশেষে এমজিআরের স্ত্রী জানকী রামচন্দ্রনের কথা না বললেই নয়, যিনি নিজেও ছিলেন রূপালী পর্দার একজন পরিচিত মুখ। ১৯৮৮ সালে স্বামীর মৃত্যুর পর তিনি মাত্র ২৪ দিনের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছিলেন।

দক্ষিণ ভারতের এই তারকাদের পথ ধরেই এখন থালাপতি বিজয় তার নতুন রাজনৈতিক ইনিংস শুরু করতে যাচ্ছেন। সিনেমার রঙিন জগত থেকে এসে তারা কীভাবে আমজনতার সেবক হয়ে ওঠেন, বিজয়ের এই জয় যেন সেই গল্পেরই এক নতুন সংস্করণ।

থালাপতি বিজয়জানকী রামচন্দ্রনএনটিআরএমজিআরদক্ষিণী তারকাতামিলনাড়ু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার