আগামীর সময়

মা হওয়া নিয়ে যা জানালেন পুনম পাণ্ডে

মা হওয়া নিয়ে যা জানালেন পুনম পাণ্ডে

পুনম পান্ডে

বিতর্ক আর পুনম পান্ডে যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। কখনো নিজের মৃত্যুর খবর ছড়িয়ে, আবার কখনো অদ্ভুত সব কাণ্ড করে আলোচনায় থাকাই তাঁর স্বভাব। এবার ১ এপ্রিল ‘এপ্রিল ফুল’ উপলক্ষে ভক্তদের সাথে এক বিশাল রসিকতা করলেন এই মডেল অভিনেত্রী। গত রাতে বেবি বাম্পের ছবি দিয়ে মা হওয়ার ঘোষণা দিলেও আজ জানালেন সবই ছিল নিছক নাটক।

আজ সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে পুনম জানান, তিনি মোটেও অন্তঃসত্ত্বা নন। তাহলে কেন এই ছবি? পুনমের দাবি, সারা বিশ্বে এখন যুদ্ধের উত্তেজনা চলছে, মানুষ প্রচণ্ড মানসিক চাপে আছে। তাই ভক্তদের একটু  শক দিয়ে বিনোদন দিতেই তিনি এই প্র্যাঙ্কটি করেছেন। হাসতে হাসতে পুনম বলেন, ‘আমি পুনম পান্ডে, আপনাদের চমকে দেওয়ার অধিকার আমার আছে। জীবনকে এত সিরিয়াসলি নেবেন না, একটু চিল করুন।’


পুনমের এই রসিকতা সবাই সহজভাবে নেননি। যদিও অনেকে মন্তব্য করেছেন যে তাঁরা আগে থেকেই জানতেন এটি নকল বেবি বাম্প, কিন্তু বড় একটি অংশ পুনমের ওপর চরম বিরক্ত। কেউ লিখেছেন, ‘বিনোদনের নামে এসব ফাজলামি বন্ধ করুন,’ আবার কেউ মনে করিয়ে দিয়েছেন তাঁর আগের সেই মৃত্যু নাটকের কথা।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে জরায়ু মুখের ক্যান্সারের সচেতনতা বাড়ানোর নামে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন পুনম। সেই সময় পুরো বলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁর ওপর খেপে গিয়েছিল। এবার মা হওয়ার নাটক করে তিনি আবারও প্রমাণ করলেন যে আলোচনার কেন্দ্রে থাকতে তিনি যেকোনো পর্যায়ে যেতে পারেন।

কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো ‘লক আপ’ এ অংশ নেওয়ার পর পুনমকে নিয়ে আলোচনা কিছুটা কমেছিল। তবে আজকের এই এপ্রিল ফুল প্র্যাঙ্ক দিয়ে তিনি আবারও টক অফ দ্য টাউন।

সূত্রঃ নিউজ ১৮ 

    শেয়ার করুন: