Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

‘সিআইডি’ ও ‘আহট’ নির্মাতা বিপি সিং মারা গেছেন

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৪:১৫
শেয়ার করুন:
‘সিআইডি’ ও ‘আহট’ নির্মাতা বিপি সিং মারা গেছেন

সংগৃহীত ছবি

ভারতীয় টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় অপরাধ ও ভৌতিক গল্পের সিরিজ সিআইডি ও আহট নির্মাতা প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং মারা গেছেন। দর্শকের কাছে বিপি সিং নামে পরিচিত ছিলেন এই নির্মাতা।

আজ মঙ্গলবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দুই ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’ দিয়ে অপরাধের জটিল রহস্য উন্মোচন কিংবা গা ছমছমে ভৌতিক কাহিনি- দুই ক্ষেত্রেই নিজস্ব নির্মাণশৈলীর পরিচয় দিয়েছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তার নির্মিত এসব ধারাবাহিক বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করে।

১৯৯৮ সালে যাত্রা শুরু করে ‘সিআইডি’। মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের নানা জটিল ও রহস্যজনক ঘটনার সমাধান নিয়ে নির্মিত এই ধারাবাহিক দীর্ঘদিন ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ক্রাইম সিরিজ হিসেবে পরিচিতি ধরে রাখে। রহস্যের জট খুলতে তদন্তকারীদের নানা কৌশল, ঘটনার নাটকীয় উপস্থাপন এবং অপরাধের পেছনের কারণ অনুসন্ধানের গল্প দর্শকদের আকৃষ্ট করে। একাধিক প্রজন্মের দর্শকের কাছে ধারাবাহিকটি হয়ে ওঠে পরিচিত নাম।

অন্যদিকে, ভৌতিক গল্পের জগতে বিপি সিংয়ের অন্যতম সফল কাজ ‘আহট’। ১৯৯৫ সালে শুরু হওয়া ধারাবাহিকটি ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। অতিপ্রাকৃত ঘটনা, অজানা আতঙ্ক ও রহস্যময় সব কাহিনি নিয়ে নির্মিত এই সিরিজ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ভৌতিক গল্প বলার নিজস্ব ধরন দিয়ে ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনে আলাদা অবস্থান তৈরি করেছিল।

বিপি সিংয়ের সাফল্যের অন্যতম দিক ছিল ভিন্ন স্বাদের গল্পকে টেলিভিশনের পর্দায় আকর্ষণীয়ভাবে তুলে ধরা। অপরাধ ও তদন্তনির্ভর কাহিনির পাশাপাশি ভৌতিক গল্পেও দর্শকের আগ্রহ ধরে রাখার দক্ষতা তাকে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। তার নির্মিত ধারাবাহিকগুলো শুধু প্রচারের সময়ই জনপ্রিয়তা পায়নি, পরবর্তী সময়েও দর্শকের স্মৃতিতে জায়গা ধরে রেখেছে।

তার মৃত্যুতে ভারতীয় টেলিভিশন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ কর্মজীবনে নির্মিত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্য দিয়ে দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বিপি সিং। অপরাধ, রহস্য ও ভৌতিক গল্পের জগতে তার অবদান ভারতীয় টেলিভিশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

বিপি সিংসিআইডিআহট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি