এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
প্রকাশ করা হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সূচি। আগামী ২ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা।
আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে এ সূচি।
সূচি অনুযায়ী বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সেই সঙ্গে বেশ কয়েকটা পরীক্ষা ২টা থেকে অনুষ্ঠিত হয়ে চলবে ৫টা পর্যন্ত।
আগামী ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে তাত্ত্বিক পরীক্ষা। তারপর ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা উল্লেখ রয়েছে সূচিতে।
তাছাড়া সূচিতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ১১টি বিশেষ নির্দেশনাও।

