Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

অধ্যাপক স্নিগ্ধাকে অপসারণ ও সাইবার বুলিংয়ের নিন্দা জানিয়ে জাবি ছাত্র ইউনিয়নের বিবৃতি

জাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৫০
শেয়ার করুন:
অধ্যাপক স্নিগ্ধাকে অপসারণ ও সাইবার বুলিংয়ের নিন্দা জানিয়ে জাবি ছাত্র ইউনিয়নের বিবৃতি

রেজওয়ানা করিম স্নিগ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ। একই সঙ্গে তার বিরুদ্ধে সংঘটিত সাইবার বুলিং ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারেরও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান সিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্কের যৌথ বক্তব্য তুলে ধরা হয়।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক স্নিগ্ধাকে অপসারণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত আক্রমণ নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা, ভিন্নমতাবলম্বী শিক্ষককে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং প্রতিক্রিয়াশীল ও ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের বৃহত্তর প্রক্রিয়ার অংশ। সামাজিক মাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষী প্রচারণা চালানোকে মুক্তবুদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন তারা।

আরও পড়ুন

আমি বাংলা গান গাইতে পারি না, তুমি শেখাবে?

২৬ নভেম্বর ২০২৬

নেতৃবৃন্দ আরও বলেন, অধ্যাপক স্নিগ্ধাকে নিয়ে ওঠা অভিযোগগুলোর যথাযথ ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক তদন্ত না করে রাজনৈতিক ট্যাগিং ও অপপ্রচারের মাধ্যমে সামাজিক বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিগত স্বৈরাচারী শাসনামলের 'দোসর' বা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে কাউকে মিডিয়া ট্রায়ালে দোষী সাব্যস্ত করার সংস্কৃতি প্রত্যাখ্যান করে সংগঠনটি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাকাঠামোর প্রত্যক্ষ সুবিধাভোগী, নিপীড়নের সহযোগী ও গণতান্ত্রিক অধিকার হরণের অংশীদারদের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ জবাবদিহির কার্যকর উদ্যোগ বর্তমান প্রশাসনের কাছ থেকে দৃশ্যমান নয়। বরং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সুবিধাভোগী অনেক শিক্ষককে প্রশাসনিক পদে বসিয়ে পুরস্কৃত করার নজির দেখা গেছে বলে দাবি করা হয়।

ছাত্র ইউনিয়ন স্মরণ করিয়ে দেয় যে, অধ্যাপক স্নিগ্ধা হাসিনা শাসনবিরোধী আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান আন্দোলন, ২০২৪-এর ধর্ষণবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক অবস্থান ও সংগ্রামের ইতিহাস মুছে দিয়ে প্রতিক্রিয়াশীল বয়ানের কাঠগড়ায় দাঁড় করানোর প্রচেষ্টাকে ইতিহাস বিকৃতি হিসেবে অভিহিত করা হয়েছে।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল সামাজিক শক্তির প্রভাব বিস্তারের প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, জনতার ক্ষোভ ও রাজনৈতিক আবেগকে ব্যবহার করে বিচারবহির্ভূত সামাজিক শক্তি, ব্যক্তিগত চরিত্রহনন ও প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করার সংস্কৃতি গণতান্ত্রিক রূপান্তরের অংশ হতে পারে না। তদন্ত ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিত চাপের কাছে নতি স্বীকার করে কোনো শিক্ষককে প্রশাসনিক পদ থেকে অপসারণ করা হলে তা প্রশাসনের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয়ের ইঙ্গিত দেয়।

সবশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক গোষ্ঠী, মৌলবাদী শক্তি কিংবা ক্ষমতাকেন্দ্রিক স্বার্থান্বেষী মহলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না। মুক্তচিন্তা, যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা, গণতান্ত্রিক চর্চা ও প্রগতিশীল রাজনীতির উন্মুক্ত পরিসর রক্ষার এই সংগ্রাম কোনো ব্যক্তিবিশেষের পক্ষে অবস্থান নেওয়া নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অস্তিত্ব রক্ষার প্রশ্ন।

রেজওয়ানা করিম স্নিগ্ধাজাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ছাত্র ইউনিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য