পার্বতীপুরে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হলো সংবর্ধনা

পেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুর এ্যাপেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি উত্তীর্ণ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে পার্বতীপুর উপজেলা পরিষদের হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস কুমার রায়।
এ্যাপেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাফাত জামিল, আব্দুল জলিল, মোশারফ হোসেনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হুসাইন রাজু বলেন, ‘এসএসসিতে এ্যাপেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’






