ঈদের আগে শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে নতুন নির্দেশনা

সংগৃহীত ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ বুধবার (১৩ মে) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন জানালেন, আগামীকাল ১৩ মের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানদের ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে।
এ ছাড়া বৃহস্পতিবার (১৪ মে) থেকে মে মাসের বেতনের বিল জমা নেওয়া শুরু হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি জারি হবে বলে উল্লেখ করেন তিনি।
মাউশির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ নির্ধারণ করে পৃথকভাবে বিল দাখিল করবেন।
কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যু হলে কিংবা চাকরি থেকে পদত্যাগ করলে বিধি অনুযায়ী তাদের প্রাপ্য অংশ নির্ধারণ করে বিল জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।




