Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে ফ্রিল্যান্সিং, এআই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৪:০৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে ফ্রিল্যান্সিং, এআই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে দেশব্যাপী ১২ হাজার শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার মেগা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রবিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল ‘কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম’।

উপাচার্য ড. আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের প্রায় আড়াই হাজার কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, উচ্চশিক্ষা শেষ করার পরও একটি বড় অংশের শিক্ষার্থী শ্রমবাজারের প্রয়োজনীয় দক্ষতার অভাবে চাকরি পাচ্ছেন না। এই বাস্তবতাকে বিবেচনা করে সরকার, আইসিটি বিভাগ, এটুআই এবং ইউনিসেফের যৌথ সহযোগিতায় একটি আধুনিক ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করা হয়েছে।

তিনি জানান, নতুন এই পাঠ্যক্রমের আওতায় শিক্ষার্থীরা বর্তমান যুগের চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে-ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং, উদ্যোক্তা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মেশিন লার্নিং ও ডাটা সায়েন্স।

ভিসি আরও জানান, এই নতুন কারিকুলামে পাঠদান নিশ্চিত করতে ইতিমধ্যে ৯০০ জন ‘মাস্টার ট্রেইনার’ (প্রধান প্রশিক্ষক) তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমেই পর্যায়ক্রমে সারা দেশের ১২ হাজার শিক্ষককে দক্ষ করে তোলা হবে।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান উপাচার্য। এর আওতায় কলেজগুলোতে ‘ভাষা ক্লাব’ গঠন করে শিক্ষার্থীদের চীনা, জাপানি, কোরীয়, স্প্যানিশ, ইতালীয় ও আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ শিক্ষার্থীর প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আগামী ৫ বছরে দেশে ২ কোটিরও বেশি গাছ লাগানো সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. মো. নূরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন:
    Advertisement
    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ০৫ জুন ২০২৬, ১১:০৭

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    ০৫ জুন ২০২৬, ১২:১৬

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    ০৫ জুন ২০২৬, ০৩:৪৩

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৩৮

    advertiseadvertise