Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ইউআইইউতে জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব নিয়ে সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৪:১৪
ইউআইইউতে জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব নিয়ে সেমিনার

ইউআইইউতে এসওবিই আয়োজিত নেক্সাস সেমিনার সিরিজের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) আয়োজিত নেক্সাস সেমিনার সিরিজের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে জলবায়ু পরিবর্তনের কারণে তাপজনিত চাপ ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব কর্মশক্তি, শ্রমবাজার এবং অর্থনীতির ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়েই আলোচনা হয়।

গত শনিবার সকাল সাড়ে ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারের শিরোনাম ছিল ‘দ্য ডাবল বার্ডেন অব ক্লাইমেট চেঞ্জ: হাউ হিট স্ট্রেস অ্যান্ড এয়ার পলিউশন স্ট্র্যাটিফাই দ্য ওয়ার্কফোর্স’।

আয়োজকদের মতে, দীর্ঘমেয়াদি এই সেমিনার সিরিজ ব্যবসা, অর্থনীতি, সমাজ, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও টেকসই সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সিনিয়র ইকোনমিস্ট ড. মিনহাজ মাহমুদ। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তে থাকা তাপজনিত চাপ এবং বায়ুদূষণ একসঙ্গে একটি ‘দ্বৈত বোঝা’ তৈরি করছে, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কর্মশক্তির উৎপাদনশীলতা, শ্রমবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিভিন্ন দেশের তথ্য-উপাত্তভিত্তিক গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জলবায়ুজনিত ঝুঁকি সবার ওপর সমানভাবে পড়ে না। বাইরে কর্মরত শ্রমিক, নারী, প্রবীণ এবং ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগর এলাকার বাসিন্দারা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হন।

তার ভাষ্য, তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব শুধু জনস্বাস্থ্য নয়, শ্রমবাজারের কাঠামোগত দুর্বলতাকেও আরও স্পষ্ট করে তুলছে।

ড. মিনহাজ মাহমুদ আরও জানান, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কর্মশক্তি গড়ে তোলা, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন এডিবির ইকোনমিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বিভাগের প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. নাজমুল চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বায়েস। তারা জলবায়ু পরিবর্তনের ফলে শ্রমবাজার, অর্থনৈতিক প্রতিযোগিতা ও টেকসই ব্যবসায়িক চর্চার ওপর ক্রমবর্ধমান প্রভাব বিশ্লেষণ করেন।

প্যানেলিস্টরা উল্লেখ করেন, জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রতিটি স্তরে জলবায়ু-সহনশীলতা অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। একই সঙ্গে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, জলবায়ু-সহনশীল অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ ও কর্মসংস্থান-সংক্রান্ত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সরকারি পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার, শিল্পখাত ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও টেকসই সহযোগিতা গড়ে তোলা জরুরি। তাদের মতে, এই অংশীদারত্ব ভবিষ্যতে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু-সহনশীলতা ও টেকসই উন্নয়ন নিয়ে অর্থবহ একাডেমিক আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। তিনি জানান, সরকার, শিল্পখাত, নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নেক্সাস সেমিনার সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেমিনারে আরও বক্তব্য দেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ইউআইইউসেমিনারজলবায়ু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise