Agamir Somoy E-Paper
শনিবার, ১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শনিবার, ১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরীক্ষা

শেষ হলো এসএসসির প্রথম পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৩:৩৫
শেষ হলো এসএসসির প্রথম পরীক্ষা

পরীক্ষা শেষে প্রশ্নপত্র মিলিয়ে দেখছে দুই শিক্ষার্থী। ছবি : আগামীর সময়

শেষ হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম পরীক্ষা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।

প্রথম দিন অনুষ্ঠিত হয় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা।

নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। একই সঙ্গে প্রশ্নপত্র পরিবহনে চালু করা হয়েছে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা।

এমনকি মোবাইল ফোন ব্যবহার করে নকল ঠেকাতে কেন্দ্রগুলোতে সিগন্যাল জ্যামারও স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, তাত্ত্বিক পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। তারপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিচ্ছে সর্বাধিক ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ শিক্ষার্থী।

পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।

এসএসসি ও সমমানের পরীক্ষাপরীক্ষাশিক্ষার্থী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম, ১১ কারখানা বন্ধ ঘোষণা

    ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম, ১১ কারখানা বন্ধ ঘোষণা

    ০১ আগস্ট ২০২৬, ০০:৩১

    গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা, জনসেবায় চরম ভোগান্তি

    গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা, জনসেবায় চরম ভোগান্তি

    ০১ আগস্ট ২০২৬, ০০:০৮

    এমন ফিটনেস ক্যাম্প নিয়মিত চান মেয়েরা

    এমন ফিটনেস ক্যাম্প নিয়মিত চান মেয়েরা

    ০১ আগস্ট ২০২৬, ০০:২৮

    শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

    শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক

    ০১ আগস্ট ২০২৬, ০০:২৫

    বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ

    বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ

    ০১ আগস্ট ২০২৬, ০০:১৭

    সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

    ০১ আগস্ট ২০২৬, ০১:২২

    শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

    শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

    ০১ আগস্ট ২০২৬, ০১:৫৩

    advertiseadvertise