Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

অধ্যক্ষ নিয়োগে নীতিমালায় বড় পরিবর্তন

agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:৩৬
অধ্যক্ষ নিয়োগে নীতিমালায় বড় পরিবর্তন

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনী অনুযায়ী, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে আবেদনের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে এমপিওভুক্ত ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এসব পদে আবেদন করা যাবে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ রিভিউসংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতেই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে।

নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদরাসার সাধারণ বিষয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য সমমানের অভিজ্ঞতার সুযোগ রাখা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষকরাও ২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় অধ্যক্ষ হওয়ার সুযোগ পাবেন।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের অভিজ্ঞতায় স্বচ্ছতা আনা হয়েছে সংশোধিত ওই নীতিমালায়। এখন থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আবেদনের যোগ্য হবেন। এমনকি সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ১৮ বছরের অভিজ্ঞতা থাকলেও নির্দিষ্ট শর্তে উচ্চতর পদে আবেদনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া নীতিমালার ১১.২৪ অনুচ্ছেদ অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকদের ক্ষেত্রেও ১৮ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা বহাল রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এই পরিপত্রে ডিগ্রি ও স্নাতক (সম্মান) কলেজের শীর্ষ পদে নিয়োগের শর্তও স্পষ্ট করা হয়েছে। এখন থেকে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হওয়া যাবে। একইভাবে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরতরাও ১৮ বছরের মোট অভিজ্ঞতায় সমমানের পদে আবেদনের সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।

নিয়োগপরিবর্তননীতিমালাঅধ্যক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত