Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

মির্জা ফখরুল

কৃষিতে উচ্চশিক্ষা নেওয়া অনেকে পুলিশ, প্রশাসন বা অন্য পেশায় চলে যাচ্ছেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৫:০৫
কৃষিতে উচ্চশিক্ষা নেওয়া অনেকে পুলিশ, প্রশাসন বা অন্য পেশায় চলে যাচ্ছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আগামীর সময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষি নিয়ে যারা কাজ করেন তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের গায়ে মাটির গন্ধ আছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিদদের অবদান সবচেয়ে বেশি।

আজ রবিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশে প্রায় ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু কৃষিতে উচ্চশিক্ষা নেওয়া অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত কৃষি গবেষণা বা কৃষি খাতে না থেকে পুলিশ, প্রশাসন কিংবা অন্যান্য পেশায় চলে যান। এসব চাকরিতে সুযোগ-সুবিধা বেশি থাকলেও দেশের স্বার্থে মেধাবী শিক্ষার্থীদের কৃষি গবেষণা ও উদ্ভাবনে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান তিনি।

কৃষি ও গবেষণায় অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেছেন, তোমাদের ওপর একটি জাতির দায় রয়েছে। তোমাদের পড়াশোনার পেছনে পুরো জাতির অবদান আছে। তাই দেশের প্রতিও তোমাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে কৃষি ও গবেষণা খাতে অবদান রাখতে হবে।

মির্জা ফখরুল বলেছেন, সবাই হয়তো সরকারি চাকরি পাবেন না, অনেকেই কৃষিভিত্তিক ব্যবসা গড়ে তুলবেন। সৃজনশীল অর্থনীতির মাধ্যমে কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেছেন, দেশে রাজনীতি সবসময়ই থাকবে। তবে সেই রাজনীতি যেন নেতিবাচক না হয়। আদর্শ, সততা ও কর্মের মাধ্যমে সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে গবেষণা তহবিল বৃদ্ধি ও ছাত্রী হল নির্মাণের দাবি জানানো হলে প্রধান অতিথি বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ সানজিদা ইসলাম এমপি ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ছাত্রী হল নির্মাণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনিসুর রহমান এমপি নবীন শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, সরকারের কৃষি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আগামী দিনের কৃষিবিদদের ওপরই বর্তাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের বিষয়টি তুলে ধরেন এবং নতুন হল নির্মাণে সরকারের সহযোগিতা কামনা করেন।

কৃষিশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া