Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২৩:২৮
শেয়ার করুন:
ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

‘এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে । পরীক্ষকদের অবহেলা বা ভুলের কারণে ফল পরিবর্তন হয়ে থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব পরীক্ষকের প্রশিক্ষণ প্রয়োজন, তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণেও পরিবর্তন এসেছে। কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ পেয়েছেন জিপিএ-৫। শুধু ফল পরিবর্তন হলেই বিষয়টি শেষ হয়ে যায় না। কেন পরীক্ষার্থীদের ফল পরিবর্তন হলো, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পরীক্ষকেরা উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করেছেন কি না, তা যাচাই করতে হবে।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরও একই ধরনের ঘটনা ঘটেছে। এ কারণে বিভিন্ন শিক্ষা বোর্ডের যেসব উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হয়েছে, সেগুলো অন্য বোর্ডে পাঠিয়ে আবার মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এক বোর্ডের উত্তরপত্র অন্য বোর্ডে এবং অন্য বোর্ডের উত্তরপত্র আরেক বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তনের কারণ চিহ্নিত করতে চান তারা।

আরও পড়ুন

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, মানবসম্পদ তৈরির বিনিয়োগ : মাহ্দী আমিন

২৬ নভেম্বর ২০২৬

মন্ত্রী বলেন, পুনরায় যাচাইয়ে পরীক্ষকের ভুলের কারণে শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষককে শাস্তির আওতায় আনা হবে। আর যাঁদের প্রশিক্ষণের প্রয়োজন, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করা জরুরি। একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো করেও পরীক্ষকের ভুলের কারণে প্রত্যাশিত ফল না পেলে তা গ্রহণযোগ্য নয়। একইভাবে যথাযথ মূল্যায়ন ছাড়া কাউকে ভালো ফল দেওয়ার সুযোগও থাকা উচিত নয়। শিক্ষার মান নিশ্চিত করতে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার পুঞ্জীভূত সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সেগুলোর সমাধান করতে চান তারা। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।


এইচএসসিপরীক্ষার ফলপুনর্নিরীক্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ