আগামীর সময়

সব মেডিক্যাল কলেজ আজ থেকে বন্ধ

সব মেডিক্যাল  কলেজ আজ থেকে বন্ধ

ছবিঃ আগামীর সময়

দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি চলাকালে দেশের সব মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোর ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাগুলো বন্ধ থাকবে।

উল্লেখ্য, দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ। তবে কোনো মেডিক্যাল কলেজে হাসপাতাল বন্ধ নয়।

    শেয়ার করুন: