Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

পাবিপ্রবিতে ফল উৎসব

পাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৮:১৩
পাবিপ্রবিতে ফল উৎসব

ছবি: আগামীর সময়

দেশীয় ১৬ প্রজাতির মৌসুমি ফল নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আয়োজন করে পাবিপ্রবি প্রেসক্লাব।

আজ শনিবার সকাল ১১টায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে এই উৎসব উদযাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম এবং সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিকাইল হোসাইন।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত শামীম তার বক্তব্যের শুরুতে একটি বিখ্যাত উক্তি তুলে ধরেন। তিনি বললেন, ‘তুমি বলো তুমি কী খাও, তাহলে আমি বলে দেব তুমি কেমন মানুষ।’

উপাচার্য বললেন, ‘একজন মানুষের সুস্বাস্থ্য অনেকাংশেই তার খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। তাই প্রতিদিন তিন বেলা খাবারের মাধ্যমে আমরা কত কিলোক্যালরি, কতটুকু প্রোটিন এবং কতটুকু পুষ্টি গ্রহণ করছি, সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।’

‘দেশের মৌসুমি ফল সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দেশীয় ফল শুধু পুষ্টির উৎসই নয়, বরং সুস্বাস্থ্য রক্ষা এবং বিভিন্ন রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় মৌসুমি ফলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’—যোগ করেন তিনি।

উপ-উপাচার্য নজরুল ইসলাম বললেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য ফ্রুটস ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে একদিকে যেমন উল্লেখযোগ্য পরিমাণ ফল উৎপাদন হচ্ছে, অন্যদিকে উৎপাদিত ফলের একটি বড় অংশ অপচয় হচ্ছে। তাই ফল উৎপাদনের পাশাপাশি এর সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং অপচয় রোধের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।’

‘বর্তমানে দেশে ব্যবহৃত প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে কলা, টমেটো, পেঁপে, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন ফলের প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যায়। এ কারণে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকার ফল অপচয় হচ্ছে, যা দেশের জন্য একটি বড় অর্থনৈতিক সংকট।’—জানালেন তিনি।

প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম বললেন, ‘বাংলাদেশের দেশীয় মৌসুমি ফল শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও জনসচেতনতামূলক এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।’

পাবিপ্রবিফল উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে