Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

সাদিক কায়েম

পুরনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৭:০১
পুরনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে

সোমবার ঢাকা কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাদিক কায়েম

পুরনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হবে না বলে প্রত্যাশা ছিল। কিন্তু এখন আবারও সেই পুরনো সংস্কৃতি দেখা যাচ্ছে।’

সোমবার (১২ অক্টোবর) ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ডাকসুর ভিপি বলছিলেন, ‘ফ্যাসিবাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই। যে-ই ফ্যাসিবাদী হয়ে উঠবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। জুলাই বিপ্লব থেকে এ শিক্ষাই পাওয়া গেছে।’

ছাত্ররাজনীতি পরিবর্তনের বিষয়ে তিনি বললেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণভিত্তিক, মেধা ও যোগ্যতাভিত্তিক এবং ছাত্র সংসদকেন্দ্রিক। এ লক্ষ্য সামনে রেখে ডাকসুসহ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

ক্যাম্পাসে দখলদারত্বের রাজনীতি ও গণরুম-গেস্টরুম সংস্কৃতির বিরোধিতা করে ডাকসুর ভিপি বলেন, ‘এসব চর্চা আর ফিরতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দেশের রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, ‘গত কয়েক দশকে ক্ষমতায় থাকা অনেক নেতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের ক্ষতি করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস ও হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাটের খবর প্রকাশ হয়েছে।’

নবীন শিক্ষার্থীদের শহীদ ওসমান হাদি ও আবরার ফাহাদের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ওসমান হাদি ও আবরার ফাহাদ দেখিয়েছেন কীভাবে দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিতে হয়, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় এবং ইনসাফের ওপর অটল থাকতে হয়।’

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা